প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Oct 2025, 12:06 AM
ব্রাহ্মণপাড়ায় মেম্বারের বাড়ি থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, একজন গ্রেপ্তার, আতশবাজি জব্দ
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্থানীয় জনপ্রতিনিধির বাড়ি ঘেরাও করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া অপর এক অভিযানে ভারতীয় আতশবাজি ও মেহেদি জব্দ করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) রাত থেকে সোমবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত উপজেলার শশীদল ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, শশীদল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার নুরুল ইসলামের বাড়ির পাশে পুকুরপাড়ে অভিযান চালিয়ে মো. কাউছার (৩০) নামে এক যুবককে ৪০ কেজি গাঁজাসহ আটক করা হয়। সে ওই গ্রামের মৃত আব্দুল হাকিম ও রোকেয়া বেগমের ছেলে। পরে তার দেওয়া তথ্যে ইউপি সদস্য নুরুল ইসলামের বসতঘরের বিল্ডিংয়ের ছাদে তল্লাশি চালিয়ে রোদে শুকানোর সময় আরও ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় ইউপি সদস্য নুরুল ইসলাম ও তাঁর ছেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এসময় অপর এক অভিযানে ১ লাখ ৬৮ হাজার পিস ভারতীয় ‘গোল্ডেন কোবরা’ ব্র্যান্ডের আতশবাজি ও ১ হাজার পিস ভারতীয় মেহেদি জব্দ করা হয়। এসব পণ্য অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জুয়েল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সামছুদ্দিনসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করেন।
ওসি সাজেদুল ইসলাম বলেন, “মাদক ও ভারতীয় অবৈধ পণ্য চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। জড়িতদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রেকর্ডময় ম্যাচে মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত...
আর এক সপ্তাহ পরে বয়স হবে ৩৯। বেশির ভাগ ফুটবলারের ক্যারিয়ারের এপিটাফ লেখা হয়ে যায় এর অনেক আগেই। কিন্ত...
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিক...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লা: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলা কুমিল্লা পরিণত হয়েছে ম...
নগরীতে মাদকের ভয়াবহ বিস্তার, অভিযোগের তীর প্রশাসনের দিকে
আয়েশা আক্তার।। কুমিল্লা নগরীজুড়ে ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে মাদক ব্যবসা। অলিগলি থেকে শুরু করে...
লালমাইয়ে যুবককে গলা কেটে হত্যা করেছে এক নারী
নিজস্ব প্রতিবেদকফজরের নামাজের পর পাশ্ববর্তী বাড়ির পুত্রবধূ ঝুমনা আক্তার বাহারকে কুপিয়ে হত্যা করেছে।...
ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, কাটাবিল পরিদর্শনে...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের বা...
মাদক নিয়ে কোন আপোষ নয়, প্রয়োজনে লংমার্চ করবো- এমপি মনিরুল হক...
আয়েশা আক্তারকুমিল্লার গোলাবাড়ি এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে লং ম...