প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Oct 2025, 12:07 AM
ব্রাহ্মণপাড়ায় স্কুলে ঘুমের ওষুধ খেয়ে অচেতন আট শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যালয়ের বোতলের পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করায় আট শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে একজন শিক্ষার্থীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে। অসুস্থ শিক্ষার্থীরা সবাই ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রী ফাহমিদা, সামিরা, মিথিলা, মীম, মাইশা, জোহরা, রিসান ও জুবায়ের।
স্থানীয় সূত্র ও শিক্ষার্থীদের পরিবার জানায়, প্রেমসংক্রান্ত মনোমালিন্যকে কেন্দ্র করে অষ্টম শ্রেণির কয়েকজন ছাত্র প্রথমে বোতলের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে পান করে। পরে একই শ্রেণির কয়েকজন ছাত্রীও সেই পানি পান করে। কিছু সময় পর তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাদের বিদ্যালয় থেকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্র ও বাড়িতে নিয়ে যান।
অসুস্থ শিক্ষার্থী ফাহমিদা বলেন, আমি ক্লাসে ঢুকে দেখি সবাই একটি বোতল থেকে পানি খাচ্ছে। আমিও সেই পানি পান করি। পরে জানতে পারি, পানিতে ঘুমের ওষুধ ‘লোনাপাম’ মেশানো ছিল। কিছুক্ষণ পর মাথা ঘোরে, শরীর ভারী লাগে, তারপর কিছু মনে ছিল না।
অভিভাবকরা অভিযোগ করেন, বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত থাকলেও ক্লাস নিচ্ছিলেন না। এতে শিক্ষার্থীরা অবাধে ঘোরাফেরা করার সুযোগ পায়। এক অভিভাবক বলেন, “ক্লাস না থাকায় ছেলেমেয়েরা অযথা সময় নষ্ট করছে, যার ফলে এমন অঘটন ঘটেছে। বড়ধুশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. হুমায়ুন কবির বলেন, “আমি অসুস্থ থাকায় বিদ্যালয়ে যেতে পারিনি। তবে খবর পেয়েছি, দুজন শিক্ষার্থী অসংলগ্ন আচরণ করায় তাদের পরিবারকে ডাকা হয় এবং পরে তারা সন্তানদের নিয়ে যায়। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তোফায়েল আহমেদ ভূইয়া বলেন, পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ার কারণে এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...