প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Oct 2025, 12:09 AM
দেবিদ্বারে বিএনপির উদ্যোগে পর্দায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার
তারেক রহমানের সাক্ষাৎকার প্রচারের আগে কথা বলছেন ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী। দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার বড় পর্দায় প্রদর্শন করা হয়। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দেবিদ্বার নিউ মার্কেট রাহমানিয়া সুপার মার্কেটের সামনে এলইডি স্ক্রিনের মাধ্যমে এই প্রদর্শনীর আয়োজন করেন কুমিল্লা উঃ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী।
জানা যায়, সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুই পর্বের সাক্ষাৎকার সাধারণ মানুষের মধ্যে প্রচার করা হয়। এ সময় কয়েক শত মানুষ এই বক্তব্য উপভোগ করেন। সাক্ষাৎকার প্রচারের আগে উপস্থিত সাধারণ মানুষদের উদ্দেশ্য বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী।
এ সময় তিনি তারেক রহমানের বক্তব্যের কিছু অংশ তুলে ধরে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন নাই যে তিনিই একমাত্র নির্যাতিত। তিনি বলেন নাই, দুঃখ-দুর্দশা তার সবচেয়ে বেশি হয়েছে। তিনি বলেছেন, দলের প্রতিটি নেতাকর্মী তার মতোই নির্যাতনের শিকার হয়েছেন। এটাই হলো নেতার নেতৃত্ব। তারেক রহমান অনেক কথা বলেছেন, কিন্তু প্রতিহিংসার কথা বলেন নাই।
এ সময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা বিএনপির (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (ভুলু) পাঠান, কুমিল্লা উঃ জেলা বিএনপির সহ সভাপতি শাহজাহান মোল্লা, বিএনপির সাবেক সহ সভাপতি সুধন ডিলার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) মোঃ নজরুল ইসলাম, পৌর বিএনপি সাবেক সভাপতি নজরুল ইসলাম, যুবদলের সাবেক আহবায়ক আবদুর রহমান, যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক সালাউদ্দিন রুহুল চেয়ারম্যান, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আউয়াল মুন্সীসহ উপজেলা ও বিএনপির অংঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...