প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 7 Oct 2025, 11:33 AM
ইসলামী ব্যাংকে এস.আলমের অবৈধ নিয়োগ প্রাপ্তদের বহিষ্কারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ প্রভাব খাটিয়ে ‘অবৈধভাবে’ ও ‘অদক্ষদের’ নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সচেতন ব্যাংকার সমাজ, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরী প্রত্যাশী পরিষদ । মানববন্ধন থেকে তারা অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান। আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে কুমিল্লার রামঘটলা এলাকায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সংগঠনগুলো।
মানববন্ধনে বক্তারা বলেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে চট্টগ্রামের পটিয়া অঞ্চল থেকে গোপনে হাজার হাজার অযোগ্য লোকদের নিয়োগ দিয়ে ব্যাংকের পরিবেশ ধ্বংস করেছে। তাঁরা দাবি করেন, এস আলমের অবৈধ নিয়োগপ্রাপ্তরা কোন নিয়োগ পরীক্ষায় অংশ নেয়নি, তাদের লেখা পড়া নেই, ইন্টারভিউ নেই, তার দলীয় ক্যাডারদের ইচ্ছেমত নিয়োগ দিয়ে ব্যাংকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। অবিলম্বে এসব অযোগ্য কর্র্মীদের বহিষ্কার করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানাই।
বক্তারা আরো বলেন, এস আলমের ছত্রছায়ায় তার ভাড়াটে লোকেরা দেশে আবার অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আমরা তাদের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছি। এস আলমের লোকেরা ব্যাংকে অনিয়ম, অর্থপাচার ও লোন জালিয়াতি করে ব্যাংক সেক্টরকে দেউলিয়া করে ফেলেছে। ব্যাংক এখন গ্রাহকের ৫ হাজার টাকা দিতেও হিমসীম খাচ্ছে। এর ফলে ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে এবং ডলারের সংকটসহ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। এস আলম তার বাড়িতে বাক্স বসিয়ে পটিয়ার লোক নিয়োগ দিয়ে দেশব্যাপী ব্যাংক পরিচালনা করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। বক্তারা ইসলামী ব্যাংকের নিয়োগ, অডিট, কোর গভর্ন্যান্সসহ সার্বিক ব্যবস্থার সংস্কার এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি অবৈধ সব নিয়োগ বাতিল করে, পাচারকৃত অর্থ উদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের কুমিল্লা শাখার আহব্বায়ক নুরে আলম বাবু, সদস্য সচিব খালেদ হোসেন মজুমদার, গ্রাহক ফোরামের সদস্য আমান উল্লাহ, মোজাম্মেল হক ফয়সাল, সাইফুল আলম ও মহিবুর রহমান।
ছবি আছে : ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ প্রভাব খাটিয়ে ‘অবৈধভাবে’ ও ‘অদক্ষদের’ নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সচেতন ব্যাংকার সমাজ, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরী প্রত্যাশী পরিষদ ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...