...
শিরোনাম
ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’ ⁜ যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি ⁜ চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ⁜ নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আলীর পুত্র গোলাম সারোয়ার ⁜ চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার ⁜ কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত ⁜ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সিঙ্গাপুর প্রবাসী ⁜ ব্রাহ্মণপাড়ায় ড্রেজার ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাঠে নামছে প্রশাসন ⁜ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির ⁜ ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ⁜ কলা গাছের সাথে শত্রুতা!! ⁜ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মনোহরগঞ্জের সাব্বিরের, দুই দিন পর ঢাকায় মৃত্যু ⁜ জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি প্রকাশ ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজের সাহিত্য প্রকাশনা ক্যাম্পাস কন্ঠের মোড়ক উম্মোচন ⁜ গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ নিলেন এমপি জসিম ⁜ ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে গেলে পুলিশের কাজে বাধা, পরে আটক ⁜ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য ‘জশনে জুলুস’ ⁜ লালমাইয়ে মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষের মৃত্যু ⁜ মুরাদনগরে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার। ⁜ মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Oct 2025, 11:31 AM

...
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ৫ দফা বাস্তবায়নের দাবি News Image
ফারুক আজম
‘শিক্ষকতা পেশা: ভবিষ্যতের জন্য মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস–২০২৫ উপলক্ষে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার সকালে নবাব ফয়েজন্নেসা বালিকা উচ্চ বিদ্যালেয়ে স্কুলে  কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস), কুমিল্লা জেলা শাখা।
সভায় বক্তারা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি আধুনিক ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে মাধ্যমিক স্তরের শিক্ষকরা হচ্ছেন মূল চালিকা শক্তি। শিক্ষকদের পেশাগত মর্যাদা, পদোন্নতি, বেতন কাঠামো ও প্রশাসনিক কাঠামোর সুষ্ঠু বাস্তবায়ন ছাড়া মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।
এসময় বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা আঞ্চলিক উপ-পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম, কুমিল্লা জেলা শিক্ষক অফিসার রফিকুল ইসলাম, নবাব ফয়জন্নেসার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজ।
এসময় অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মো: জাহাঙ্গীর আলম। এতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এ কে এম আমিনুল ইসলাম, শাহিনা আক্তার,শিক্ষক নেতা কামাল উদ্দিন, শিক্ষক নেতা সুলতান জসিম উদ্দিন,জিয়াউল হক,আব্দুল কাদের,গোপাল দত্ত চৌধুরী,মুখতারুল হক,প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। 
এসময় মতবিনিময় সভায় বক্তারা সরকারি মাধ্যমিক শিক্ষকদের পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে— স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকদের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীতকরণ ও চার শ্রেণির পদোন্নতি, অনানুষ্ঠানিক আর্থিক উপকারভোগীদের সক্ষমতা সংরক্ষণ, শিক্ষা ও প্রশাসনিক শাখার শূন্যপদে নিয়োগ ও পদায়ন সম্পন্ন করা এবং বেতন বৈষম্য নিরসনসহ টাইম স্কেল ও অন্যান্য আর্থিক সুবিধা প্রদান।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, মাধ্যমিক স্তরে শিক্ষক সংকট, প্রশাসনিক জটিলতা ও পদোন্নতিহীনতা শিক্ষার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ অবস্থায় স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করলে শিক্ষকদের প্রশাসনিক সমস্যা সমাধান, একাডেমিক তদারকি বৃদ্ধি ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়নের মাধ্যমে শিক্ষকদের আর্থিক ও মানসিক প্রণোদনা বৃদ্ধি পাবে, যা শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।
সভায় অংশগ্রহণকারীরা শিক্ষক সমাজের ঐক্য ও সংগঠিত আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁদের মতে, মাধ্যমিক শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ না হলে শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ব্যাহত হবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষা কর্মকর্তাসহ শিক্ষাবিদ ও অংশীজনরা উপস্থিত ছিলেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’
ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই...

নেত্রকোণার মদন উপজেলায় ধর্ষণের শিকার ১১ বছরের শিশুটির গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের বাবা অভিযোগ ওঠা...

যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি
যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি

ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় সমালোচনার মুখে একটি ফাঁড়ি থেকে একস...

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কাজী নজরুল ইসলাম চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। চাঁদপু...

নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আলীর পুত্র গোলাম সারোয়ার
নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আ...

সাদিক মামুনপিতা ছিলেন শিক্ষানুরাগী, দানবীর ও বেশকটি মাদরাসা, এতিমখানা, স্কুল, কলেজের প্রতিষ্ঠাতা আলহ...

চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার

 চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ হাজার  পিস ইয়...

কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত
কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছে...

আয়েশা আক্তারকুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’
➤ যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি
➤ চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
➤ নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আলীর পুত্র গোলাম সারোয়ার
➤ চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার
➤ কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত
➤ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সিঙ্গাপুর প্রবাসী
➤ ব্রাহ্মণপাড়ায় ড্রেজার ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাঠে নামছে প্রশাসন
➤ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির
➤ ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
➤ কলা গাছের সাথে শত্রুতা!!
➤ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মনোহরগঞ্জের সাব্বিরের, দুই দিন পর ঢাকায় মৃত্যু
➤ জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি প্রকাশ
➤ কুমিল্লা আইডিয়াল কলেজের সাহিত্য প্রকাশনা ক্যাম্পাস কন্ঠের মোড়ক উম্মোচন
➤ গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ নিলেন এমপি জসিম
➤ ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে গেলে পুলিশের কাজে বাধা, পরে আটক
➤ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য ‘জশনে জুলুস’
➤ লালমাইয়ে মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষের মৃত্যু
➤ মুরাদনগরে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার।
➤ মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir