প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Sep 2025, 8:03 AM
সরকারি খাল দখল, পরিদর্শনে এসিল্যান্ড
সুজন মজুমদার
কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নে সরকারি খাল দখল করে দোকানপাট ও বসতবাড়ি নির্মাণের অভিযোগে সোমবার (২২ সেপ্টেম্বর) পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ।
স্থানীয়দের অভিযোগ, আড্ডা ইউনিয়নের বাগমারা বাজার থেকে গোবিন্দপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার খাল দখল হয়ে গেছে। খালের উপর নির্মিত হয়েছে দোকানপাট,বাড়িঘর, রাস্তা ও অন্যান্য স্থাপনা। অভিযোগ রয়েছে,স্থানীয় প্রভাবশালী মহল খাল ভরাট করে ব্যক্তিস্বার্থে দখলে নিয়েছে।এর ফলে ওই এলাকায় মারাত্মক জলাবদ্ধতা দেখা দিয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট তলিয়ে যায়, ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। স্থানীয় মহিলা কলেজ ও আশপাশের স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পরিদর্শনে গিয়ে তিনি দখলের সত্যতা পান এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এসিল্যান্ড জানান, খালের জায়গা অবিলম্বে খালি করতে হবে, অন্যথায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। সরকারি সম্পত্তি দখল করে কেউ পার পাবে না।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করে...
আয়েশা আক্তার।।২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্...
কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দেবিদ্বারে এক ভাড়াটিয়া নারীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে ফরিদা ইয়াসমিন (৫০) ন...
৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে...
মো.জাকির হোসেনঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় মাত্র প্রায় আধা কিলোমিটার সড়কের বেহাল অ...
হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের ডিস্ট্রিবিউশন লাইন স্...
তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর...
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতে...
বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০)নাম...