...
শিরোনাম
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ ⁜ কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময় ⁜ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার ⁜ বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ⁜ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা ⁜ বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২ ⁜ ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয় ⁜ কুমিল্লায় দুই জুলাই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন মনিরুল হক চৌধুরী এমপি ⁜ আমি শিক্ষা নয়, সুশিক্ষার পক্ষে”—কুমিল্লায় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবিসহ গ্রেপ্তার ১১ ⁜ ব্রাহ্মণপাড়ায় জমি দখলচেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন ⁜ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন,রাস্তার কাজে যেন অনিয়ম না হয় - ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময় ⁜ ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে! ⁜ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট ⁜ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন ⁜ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি ⁜ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস ⁜ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা ⁜ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jun 2025, 1:08 AM

...
৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিল অন্তর্বর্তী সরকার News Image

এফএনএস

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে দেশের প্রথম জাতীয় বাজেট উপস্থাপন করা হলো নতুন এক রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায়। রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত এই বাজেট গতকাল সোমবার বিকেল ৩টায় রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে তুলে ধরেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বাজেট উপস্থাপন সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টিভি চ্যানেলগুলো। নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। অর্থনীতির বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই বাজেটকে সংকোচনমূলক বলে আখ্যায়িত করেছে সরকার। চলতি অর্থবছরের তুলনায় নতুন বাজেট ৭ হাজার কোটি টাকা কম। বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা, যা মোট জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। অর্থ উপদেষ্টার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ এবং মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৫ শতাংশে সীমাবদ্ধ রাখার লক্ষ্য নেওয়া হয়েছে।    

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদায় করবে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে আদায় হবে ৬৫ হাজার কোটি টাকা। ঘাটতি পূরণের জন্য অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ১ লাখ ১ হাজার কোটি টাকা সংগ্রহের প্রস্তাব দেওয়া হয়েছে। ঋণের সুদ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২২ হাজার কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয়কর কাঠামোয় আংশিক পরিবর্তন আনা হয়েছে। করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত থাকলেও সর্বনি¤œ কর নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা এবং নতুন করদাতাদের জন্য নির্ধারিত হয়েছে ১ হাজার টাকা। ব্যাংকে ৩ লাখ টাকা পর্যন্ত স্থিতির ওপর আবগারি শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, যা সাধারণ ও মধ্যবিত্ত আমানতকারীদের জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। আমদানি খাতে ১১০টি পণ্যের ওপর সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার, ৬৫টি পণ্যের শুল্ক হ্রাস, ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার এবং ৪৪২টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। এতে ভোক্তা পর্যায়ে তরল দুধ, স্যানিটারি ন্যাপকিন, বিদেশি মাছ-মাংস, চিনি, ক্যান্সারের ওষুধসহ কিছু পণ্যের দাম কমতে পারে। অন্যদিকে, মোবাইল ফোন, এলপিজি সিলিন্ডার, প্লাস্টিক পণ্য, বিদেশি প্রসাধনী, নির্মাণ সামগ্রী ও অনলাইন ব্যবসার ক্ষেত্রে শুল্ক বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে, যা সাধারণ মানুষের ব্যয় বাড়াতে পারে। বাজেটে বয়স্ক ভাতা ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৬৫০ টাকা, বিধবা ভাতা ৫৫০ টাকা থেকে ৬৫০ টাকা এবং প্রতিবন্ধী ভাতা ৮৫০ টাকা থেকে ৯০০ টাকা করা হয়েছে। এছাড়া মা ও শিশু সহায়তা ভাতা ৮৫০ টাকায় উন্নীত করার প্রস্তাব রাখা হয়েছে। অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে ৬৫০ টাকা। জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং স্মৃতি সংরক্ষণে ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচিতে বর্তমানের ৫০ লাখ পরিবারের সঙ্গে আরও ৫ লাখ পরিবার যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া এই কর্মসূচির মেয়াদ ৬ মাসে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ১২৫ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে এবং কৃষকদের কৃষি আয়ে ৫ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই বাজেটে প্রথমবারের মতো ‘ব্লু ইকোনমি’ খাতে ২০০ কোটি টাকা এবং স্টার্টআপ সেক্টরে ১০০ কোটি টাকার তহবিল ঘোষণা করা হয়েছে। যা উদ্ভাবনী উদ্যোগ ও সমুদ্রসম্পদ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে। সরকারি কর্মচারীদের জন্য কিছু বিশেষ সুবিধা ও খাতে ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব মানবিক ও সামাজিক নিরাপত্তাকে জোরদার করবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা। বিশেষজ্ঞরা মনে করছেন, বাজেটে কর ছাড়ের সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রায় কিছুটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে বাজারে দর নিয়ন্ত্রণে পর্যাপ্ত নজরদারি না থাকলে এসব সুবিধা ভোক্তার কাছে পৌঁছাবে না। অর্থনীতিবিদ ড. মোহাম্মদ রুহুল আমিন বলেন, “বাজার মনিটরিং ও মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ ছাড়া বাজেটের সুফল পুরোপুরি কার্যকর হবে না।” অন্তর্বর্তী সরকারের এই বাজেট আগামী ৩০ জুন পাস হওয়ার কথা রয়েছে। নতুন অর্থবছর শুরু হবে ১ জুলাই থেকে। বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার বিকেল ৩টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে। অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এই বাজেটকে “বাস্তবমুখী, কল্যাণমুখী ও সমতাভিত্তিক”আখ্যায়িত করে বলেন, “এই বাজেটের মূল লক্ষ্য অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং জনগণের জীবনমান উন্নয়ন।”




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ

আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...

কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময়
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...

কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...

মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার

হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...

বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...

ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...

বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
➤ কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময়
➤ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
➤ বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
➤ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা
➤ বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
➤ ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয়
➤ কুমিল্লায় দুই জুলাই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন মনিরুল হক চৌধুরী এমপি
➤ আমি শিক্ষা নয়, সুশিক্ষার পক্ষে”—কুমিল্লায় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবিসহ গ্রেপ্তার ১১
➤ ব্রাহ্মণপাড়ায় জমি দখলচেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন
➤ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন,রাস্তার কাজে যেন অনিয়ম না হয় - ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময়
➤ ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
➤ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
➤ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
➤ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি
➤ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
➤ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
➤ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir