প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Sep 2025, 12:59 PM
২ দিন ধরে বিদ্যুৎ নেই বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে, রোগীদের ভোগান্তি চরমে
ফয়সল আহমেদ খান
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে গতকাল শনিবার সকাল থেকে আজ (রবিবার) ২দিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে ১ হাজার ৫০ হাজার ভোল্ট (১৫০ কেভি) ক্ষমতার বৈদ্যুতিক ট্রান্সফরমারটি। জেনারেটর সংযুক্ত করা হলেও হাসপাতালের সেবা কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সম্প্রতি লোডশেডিং বেড়ে যাওয়ায় এবং হাসপাতালে উন্নতমানের জেনারেটর সুবিধা না থাকায় রোগীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
হাসপাতালে ট্রান্সফরমার নষ্ট ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে রোগীদের দুর্ভোগের কথা স্বীকার করেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রঞ্জন বর্মন । তিনি আজ রবিবার (২১ সেপ্টেম্বর) বলেন, বিদ্যুৎ অফিসের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে এখনো সুরাহা হয়নি। তবে, শেষমেষ ডিজিএম বলেছেন, তারা একটি ট্রান্সফরমারের ব্যবস্থা করবেন।
কুমিল্লা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ( বাঞ্ছারামপুর) ডিজিএম প্রকৌশলী গোলাম মর্তুজা বলেন, হাসপাতালের ১৫০ কেভি ট্রান্সফরমার নষ্ট।হাসপাতাল কর্তৃপক্ষ ট্রান্সফরমার চেয়ে যে আবেদনটি করেছিলেন, সেটিতে কিছু ভুল ছিল।আমরা বলেছি,অফিসিয়ালি ঠিকঠাক করে আবেদন করতে।আমি বিষয়টি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপর মহলে জানিয়েছি। "
এদিকে,৫০ শয্যার হাসপাতালটিতে জেনারেটর দিয়ে শুধু একটি ভবনের কাজ কোন রকম চলছে।বাকী দুটি ভবন অন্ধকারে। মূল অংশের গাইনি ওয়ার্ড, কেবিন, অপারেশন থিয়েটার ও জরুরি বিভাগে মোবাইলের আলোয় চিকিৎসা চলছে। আর এতে ভোগান্তিতে রয়েছে ইনডোর ও আউটডোরের শত শত রোগী। পৌর এলাকার বাসিন্দা নুরজাহান বেগম ডাক্তার দেখাতে এসে বলেন, " গরমের মধ্যে ২ ঘন্টা ধরে ডাক্তারের জন্য অপেক্ষা করছি।লাইট,ফ্যান কিচ্ছু নাই।ডাক্তাররাও অন্ধকারে রোগী দেখতে বেগ পেতে হচ্ছে "। হাসপাতালের ওয়ার্ডের এক রোগীর স্বজন রফিকুল ইসলাম বলেন,"গতকাল থেকে গরমে হাস ফাঁস করছে আমার রোগী। জেনারেটর দিয়ে কি আর কারেন্টের কাজ হয়?"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করে...
আয়েশা আক্তার।।২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্...
কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দেবিদ্বারে এক ভাড়াটিয়া নারীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে ফরিদা ইয়াসমিন (৫০) ন...
৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে...
মো.জাকির হোসেনঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় মাত্র প্রায় আধা কিলোমিটার সড়কের বেহাল অ...
হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের ডিস্ট্রিবিউশন লাইন স্...
তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর...
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতে...
বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০)নাম...