প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jun 2025, 1:09 AM
লাকসামের সড়কে যানজট নিরসনে কাজ করছে বনিক সমিতির স্বেচ্ছাসেবক টিম
আবুল কালাম আজাদ
আগামী ৭জুন বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদ-উল-আজহা। ঈদে বাড়িমুখী মানুষগুলোর ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করতে ও কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে লাকসাম পৌরসভা প্রশাসনের পাশাপাশি সড়কের যানজট নিরসনে স্বেচ্ছাসেবক টিম মোতায়েনসহ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে লাকসাম দৌলতগঞ্জ বাজার বনিক সমিতি।বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম দৌলতগঞ্জ বাজার বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু।
রবিবার (১জুন) সরজমিনে গিয়ে দেখা ও জানা যায় - লাকসাম হয়ে নোয়াখালী ও লাকসাম বাজারে আসা যাত্রীরা যেন স্বস্তিতে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন, সেজন্য লাকসামের বিভিন্ন সড়কে দৌলতগঞ্জ বাজার বনিক সমিতির স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা কাজ করছেন। এছাড়াও সড়কের উপর স্থাপিত অবৈধ স্থাপনা ও ফুটপাত উচ্ছেদ করেছেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও লাকসাম পৌরসভার প্রশাসক কাউসার হামিদ। পাশাপাশি সড়কের উপর থাকা অবৈধ যানবাহনের স্টানগুলোকেও সরিয়ে দিয়েছেন। এছাড়াও লাকসাম বাজারের সবগুলো সড়ক যানজট মুক্ত রাখতে সেনাবাহিনী, পুলিশ ও আনসারের পাশাপাশি বনিক সমিতির স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা কাজ করছেন।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ সাংবাদিকদের বলেন-পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সম্মানিত নাগরিকদের যাত্রা ও কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে নিরাপদ এবং সহজ করণের নিমিত্ত লাকসাম উপজেলা প্রশাসন, পৌরসভা প্রশাসন,পুলিশ, সেনাবাহিনী ও বনিক সমিতির স্বেচ্ছাসেবক টিম যৌথ ভাবে কাজ করছেন। রাস্তা ও ফুটপাত দখল না করে নির্বিঘ্নে পরিবহন চলাচল করতে পারে যাতে সেজন্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে উপজেলার নোয়াখালী রেল গেট এ অটোরিকশা ও মিশুক নিয়ন্ত্রণে মনিটরিং করা হয়।
এ বিষয়ে লাকসাম দৌলতগঞ্জ বনিক সমিতির সভাপতি ও কুমিল্লা জজকোর্ট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন বলেন -আমরা লাকসাম পৌরবাসীসহ সকলের সামগ্রিক নিরাপত্তা ও শৃংখলিত রাখতে বদ্ধ পরিকর। ঈদ-উল-আজহা উপলক্ষে লাকসাম দৌলতগঞ্জ বাজারের যানজট নিরসনে কাজ করা বনিক সমিতির নেতৃবৃন্দ হিসাবে এটা আমাদের কর্তব্য।এছাড়াও কোরবানির পশু ক্রয় বিক্রিতে সকল চাঁদাবাজি মুক্ত পরিবেশ ও নির্বিঘেœ ক্রতা বিক্রেতাকে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের শতভাগ পরিবেশ তৈরিতে প্রশাসনের পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা কাজ করছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...