প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Sep 2025, 1:56 PM
চাঁদপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ (১০ নং) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মো. আলাউদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ থানা পুলিশ চাঁদপুর সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ২০২২ সালের ১ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি পালন করছিলেন। সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালায়। এ ঘটনায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এ ঘটনায় মামলা হয়। ওই মামলার আসামি হিসেবে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ নেতা আলাউদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া (৩৫) গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রামপুর ভূঁইয়া বাড়ির প্রয়াত চেয়ারম্যান খাজা আহম্মদ ভূঁইয়ার ছেলে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহ আলম বলেন, বিএনপির কার্যালয়ে ভাঙচুর মামলায় পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...
কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...
ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...