প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Sep 2025, 12:41 PM
মনোহরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জে যাত্রীবাহী ইজিবাইকের উপর চাপা দিয়েছে বাস।এতে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। তারা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন। নিহত ব্যক্তিরা হলেন স্থানীয় খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের মোঃ শাহ আলম-৫৫ ও বাদল-১৮। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।তবে স্থানীয়রা জানিয়েছেন, হতাহতদের বাড়ি উপজেলার খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা বাজারের অদূরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খিলা বাজারের দক্ষিণে একটি রডবোঝাই ট্রাক হঠাৎ ইউটার্ন নিচ্ছিল। সেখানে একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল।
এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হিমাচল নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাক ও ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি ইজিবাইককে চাপা দেয়। এ সময় ইজিবাইক চালকসহ আরো তিন যাত্রী সড়কের ওপর ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই একজন মারা যান। ইজিবাইক চালক ও অপর দুই যাত্রী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিলে বাদল নামে আরো এক যাত্রী মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাকসামের একটি হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করেন।
এদিকে, দুর্ঘটনার পর ট্রাক ও ট্রাক্টর দ্রুতগতিতে পালিয়ে গেলেও বিক্ষুব্ধ লোকজন বাসটি আটক করে। আর নিহতের স্বজনরা লাশটি বাড়ি নিয়ে গেছে।পরে হাসপাতালে আরো একজন ইন্তেকাল করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে লালমাই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.আদেল জানান -সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি ও যানচলাচল স্বাভাবিক করা হয়। মৃতদের লাশ ডাক্তারী প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের হস্তান্তর করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...