প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Sep 2025, 11:25 AM
দেবিদ্বার দশ টাকার প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার
দশ টাকার প্রলোভনে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করেছে স্থানীয় ফরহাদ হোসেন (১৮) নামের এক যুবক। ঘটনার পর শিশুটিকে চিকিৎসা না দিয়ে মিমাংসার অজুহাতে ৬ ঘন্টা আটকে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাশালী মহলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুমিল্লা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামে। ওই ঘটনায় শনিবার বিকালে শিশুটির বাবা বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার বারুর গ্রামের জব্বার মেম্বারের বাড়ির সাহেব আলীর ছেলে ফরহাদ হোসেন (১৮) একই গ্রামের ও বারুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রীকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি মাদ্রাসার পাশের কলা বাগানে নিয়ে ধর্ষণ করে। ওই সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ধর্ষক ফরহাদ হোসেন পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে তার বাড়ি নিয়ে আসলে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এসে বিষয়টি মিমাংসা করে দিবেন বলে শিশুটির পরিবারকে চাপ প্রয়োগ করে এবং শিশুটিকে চিকিৎসা না দিয়ে বাড়িতে আটকে রাখেন। পরে রাত সাড়ে ৯ টায় শিশুটির পরিবার তাকে নিয়ে পালিয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...