প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Nov 2026, 8:35 AM
বুড়িচংয়ে প্রধান শিক্ষকের বিরুদ্বে গাছের ডাল কাটা ও অর্থ আত্মসাতের অভিযোগ
কাজী খোরশেদ আলম
বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলী আহাম্মদের বিরুদ্ধে সরকারি বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় না করা এবং বিদ্যালয়ের গাছের ডালপালা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা গত ৩ নভেম্বর কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলী আহাম্মদ বিগত অর্থবছরে স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান (স্লিপ), প্রাক-প্রাথমিকসহ বিভিন্ন খাতে সরকারি বরাদ্দের অর্থ দিয়ে যথাযথ মালামাল ক্রয় না করে অর্থ আত্মসাতের করেছেন। এ ছাড়া দুর্গাপূজার ছুটির সময় বিদ্যালয়ের মাঠের পাশে থাকা তিনটি গাছের বড় বড় ডালপালা কেটে বাড়িতে নিয়ে গিয়েছে ।
ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ইবনে হুসাইন বলেন, বিদ্যালয়ের অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের কাছ থেকে গাছের ডালপালা কেটে নেওয়ার বিষয়টি জানতে পেরেছি। পূজার ছুটিতে বিদ্যালয়ের মাঠের তিনটি গাছের বড় বড় ডাল কেটে নিয়ে যাওয়া হয়েছে, যার আনুমানিক ওজন ৫০ মণ হতে পারে। বিষয়টি তদন্তের জন্য সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হেলাল উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এখনো তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হেলাল উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সাদকপুর নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলী আহাম্মদ বলেন, বিদ্যালয়ের পুরোনো বেঞ্চ ও টেবিল মেরামতের জন্য তিনি গাছের ডাল কেটেছেন। তবে শিক্ষা অফিসের পক্ষ থেকে গাছ কাটার অনুমতি নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারেননি।
অভিযোগকারীদের দাবি, গাছের ডালপালা কাটার আগে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক কিংবা স্থানীয় এলাকাবাসীকে কিছু জানানো হয়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...
শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...
মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে...
দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অ...
“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে...
নাজমুল করিম ফারুক, তিতাসেকুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধন...
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগ...
. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) নামে এক সাবেক ইউপ...