প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Oct 2026, 1:48 PM
চৌদ্দগ্রামে পৃথক সড়ক দূর্ঘটনায় পৌর কার্য সহকারীসহ নিহত ৩
চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন; চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশলী বিভাগের কার্যসহকারী ও
বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের গাজী ধন মিয়ার ছেলে জিএম
সেলিম (৪৫), কনকাপৈত ইউনিয়নের বসকরা গ্রামের নজির আহমেদ (৯৬) ও
মাদারিপুর জেলার শিবচর থানার সিরাআই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে
ইমরান হোসেন (৩৭)। সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার
হাইওয়ে থানার উপ-পরিদর্শক মনির হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার
প্রকৌশলী বিভাগের কার্যসহকারী জিএম সেলিম মোটর সাইকেল চালিয়ে
বাড়ি থেকে কর্মস্থলে আসার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা
ইউনিয়নের বসন্তপুর এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।
তিনি বসন্তপুর গ্রামের কাজী পাড়ার গাজী ধন মিয়ার ছেলে ও বাতিসা
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। স্থানীয় লোকজন আহত অবস্থায়
জিএম সেলিমকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
প্রাথমিক চিকিৎসা দেয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসাইন্স
হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু
হয়। এরআগে ভোরে মহাসড়কের ফালগুনকরা এলাকায় পাংচারকৃত চাকা মেরামত
করার সময় মিনি পিকআপ (চট্টমেট্রো-ন-১৮-৯৩৩৪) চালক ইমরান
হোসেনকে অজ্ঞাতনামা তাকে স্বজোরা ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু
হয়।
অপরদিকে রোববার রাতে চৌদ্দগ্রাম মডেল থানার সামনে সড়ক পার হওয়ার
মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন নজির আহমেদ। স্থানীরা উদ্ধার শেষে
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায়
তাঁর মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন,
সোমবার ভোরে মহাসড়কের ফালগুনরা এলাকা থেকে নিহত চালকের লাশ উদ্ধার
শেষে ফাঁড়িতে আনা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সৌন্দর্যবর্ধন এবং শিক্ষার্থীদের আড্ডা, অবসরযাপন ও একস...
জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিম...
নিজস্ব প্রতিবেদক.কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অরণ্যপুর সর...
তিতাসে মুখোশধারীদের হামলার শিকার স্কুল শিক্ষক
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসে একদল মুখোশধারীর হামলার শিকার হয়েছে মাছিমপুর বাজারপরিচালনা কমিটির সভা...
পুলিশ কার্যালয়ে গিয়ে সিআইডির পরিচয়,অতপর: মোটরসাইকেল ছাড়াতে গ...
মাহফুজ নান্টু কুমিল্লা । কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতার...
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বাশ...
কাজী খোরশেদ আলম,কুমিল্লার বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ সুমাইয়া ইসলাম রুমি (২২)-কে নির্যাতন করে হত্যা...
হোমনায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!
হোমনা( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনা উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত...