প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Oct 2026, 1:47 PM
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় কিশোর গ্যাং, মাদক ও অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ
মো. আনোয়রুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাং, মাদক, বাল্যবিবাহ ও অবৈধ ড্রেজার মেশিনের ব্যবহারসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদকসংক্রান্ত অপরাধ, বাল্যবিবাহ ও অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং অপরাধ দমনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জালাল উদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সহসভাপতি মো. মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূঁইয়া, মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আমানত খাঁন, ছাত্রবিষয়ক সম্পাদক মো. জাকির খান সম্রাট, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. রেজাউল করিম এবং শশীদল ও সালদা নদী বিওপির ক্যাম্প কমান্ডারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সৌন্দর্যবর্ধন এবং শিক্ষার্থীদের আড্ডা, অবসরযাপন ও একস...
জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিম...
নিজস্ব প্রতিবেদক.কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অরণ্যপুর সর...
তিতাসে মুখোশধারীদের হামলার শিকার স্কুল শিক্ষক
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসে একদল মুখোশধারীর হামলার শিকার হয়েছে মাছিমপুর বাজারপরিচালনা কমিটির সভা...
পুলিশ কার্যালয়ে গিয়ে সিআইডির পরিচয়,অতপর: মোটরসাইকেল ছাড়াতে গ...
মাহফুজ নান্টু কুমিল্লা । কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতার...
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বাশ...
কাজী খোরশেদ আলম,কুমিল্লার বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ সুমাইয়া ইসলাম রুমি (২২)-কে নির্যাতন করে হত্যা...
হোমনায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!
হোমনা( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনা উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত...