প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Oct 2026, 1:47 PM
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪১ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহলদল এসব অভিযান পরিচালনা করে।
৬০ বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। কুমিল্লার সালদানদী, শশীদল, খারেরা ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, চন্ডিদার, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপির টহলদল এসব অভিযানে অংশ নেয়।
অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বাজি, গরু, সিল্ক শাড়ি, রেড বুল এনার্জি ড্রিংকস, অলিভ অয়েল, থ্রি-পিস, ইয়াবা, মদ, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৭৪ হাজার টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি) এর দিকনির্দেশনায় এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয় বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার ও অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ (পুশ-ইন) প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তে নিরাপত্তা ও জনসাধারণের আস্থা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সৌন্দর্যবর্ধন এবং শিক্ষার্থীদের আড্ডা, অবসরযাপন ও একস...
জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিম...
নিজস্ব প্রতিবেদক.কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অরণ্যপুর সর...
তিতাসে মুখোশধারীদের হামলার শিকার স্কুল শিক্ষক
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসে একদল মুখোশধারীর হামলার শিকার হয়েছে মাছিমপুর বাজারপরিচালনা কমিটির সভা...
পুলিশ কার্যালয়ে গিয়ে সিআইডির পরিচয়,অতপর: মোটরসাইকেল ছাড়াতে গ...
মাহফুজ নান্টু কুমিল্লা । কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতার...
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বাশ...
কাজী খোরশেদ আলম,কুমিল্লার বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ সুমাইয়া ইসলাম রুমি (২২)-কে নির্যাতন করে হত্যা...
হোমনায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!
হোমনা( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনা উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত...