প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 21 Oct 2026, 9:20 AM
কুমিল্লায় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গোৎসবের নবমীতে কুমিল্লা নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির নেতৃবৃন্দ। এ সময় তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্গোৎসব উপলক্ষে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএনপি নেতারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা প্রয়োজন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি মাহবুবুর রহমান দুলাল ও আব্দুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাঈন উদ্দিন আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সাল উর রহমান পাভেল, সাবেক ছাত্রদল সভাপতি নাদিমুর রহমান শিশির, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ এবং জ্যেষ্ঠ সহসভাপতি সোলেমান মুন্সি ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক রাসেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ পূজার সার্বিক আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তাঁরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সৌন্দর্যবর্ধন এবং শিক্ষার্থীদের আড্ডা, অবসরযাপন ও একস...
জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিম...
নিজস্ব প্রতিবেদক.কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অরণ্যপুর সর...
তিতাসে মুখোশধারীদের হামলার শিকার স্কুল শিক্ষক
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসে একদল মুখোশধারীর হামলার শিকার হয়েছে মাছিমপুর বাজারপরিচালনা কমিটির সভা...
পুলিশ কার্যালয়ে গিয়ে সিআইডির পরিচয়,অতপর: মোটরসাইকেল ছাড়াতে গ...
মাহফুজ নান্টু কুমিল্লা । কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতার...
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বাশ...
কাজী খোরশেদ আলম,কুমিল্লার বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ সুমাইয়া ইসলাম রুমি (২২)-কে নির্যাতন করে হত্যা...
হোমনায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!
হোমনা( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনা উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত...