প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Sep 2025, 1:35 PM
ইউএনওকে অপহরণচেষ্টার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়াকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে আশুগঞ্জ উপজেলার চরসোনারামপুর এ ঘটনা ঘটে। এ ঘটনায় এদিন বিকেলে আশুগঞ্জ থানায় ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের ভাইসহ সাত জনের অভিযোগ করেছেন ইউএনও। অভিযানে নেতৃত্ব দেওয়া ইউএনও রাফে মোহাম্মদ ছড়া বলেন, মেঘনা নদীতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও কিশোরগঞ্জের ভৈরব অংশে পৃথক দুটি বালু মহাল ইজারা দেওয়া হয়েছে। আমি ও ভৈরবের ইউএনও তাদের সীমানা ইতোমধ্যে বুঝিয়ে দিয়েছি। অভিযোগ ছিল আশুগঞ্জের চরসোনারামপুর এলাকায় জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারের কাছাকাছি ড্রেজারে বালু উত্তোলন করা হচ্ছে রাতের আঁধারে। কিন্তু নিয়ম অনুযায়ী সরকারি কোনো স্থাপনার এক কিলোমিটারের ভেতরে কেউ বালু উত্তোলন করতে পারবেন না। সেই তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালে আমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে সেখানে সত্যতা পাওয়া যায়। তিনি আরও বলেন, ভৈরবের ইজারাদার আশুগঞ্জের অংশে বৈদ্যুতিক টাওয়ারের কাছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। এসময় ইজারাদারের ৫টি ড্রেজার ও ৫টি বাল্কহেড জব্দ করা হয়। পাশাপাশি দুজনকে একবছর করে সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত থেকে ফেরার পথে ইজারাদার ও ভৈরব উপজেলা বিএনপির সভাপতির রফিকুল ইসলামের ভাই তারেকের নেতৃত্বে ৭-৮ জন স্পীডবোটে এসে আমি যে ড্রেজারে ছিলাম সেটিসহ অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ড্রেজারের সঙ্গে লাগানো স্পীডবোট দিয়ে চলে আসি। তারা জব্দ করা একটি ড্রেজার ও দুটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনা আমরা আশুগঞ্জ থানায় অভিযোগ দিয়েছি। আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, আশুগঞ্জ উপজেলা প্রশাসন থেকে সাতজনের নাম উল্লেখ করে একটি এজাহার দেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...
এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...
এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...
এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...