প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Sep 2025, 11:42 AM
ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
বেলাল উদ্দিন আহমদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মুরাদনগর সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রাজিয়া বেগম (৫০) ইউসুফনগর গ্রামের জাকির হোসেনের স্ত্রী। তার তিন ছেলে ও দুই মেয়ে আছে।
জানা যায়, দুইবার স্ট্রোক করে দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন তিনি। অন্যদিকে তার স্বামী জাকির হোসেনও মানসিকভাবে অসুস্থ।
প্রতিদিনের মতো সোমবার ভোরে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি শেষ করে বড় ছেলের বউয়ের সাথে রান্নার জন্য সবজি কাটাকুটি করছিল। সবজি কাটার একপর্যায়ে নিজ ঘরে ঢুকে তার পরনে থাকা ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। কিছুক্ষণ পর ছেলের বউ ঘরে ঢুকে শাশুড়িকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, লাশ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
বেলাল উদ্দিন আহাম্মদ
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...