প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Oct 2026, 8:32 AM
ওমরাহ পালনে গিয়ে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত নাঙ্গলকোটে মাওলানা নাসরুল্লাহ‘র
সাইফুল ইসলাম
পবিত্র ওমরাহ হজ পালন করতে গিয়ে সৌদিআরবের কিং ফাহাদ আন্তর্জাতিক
বিমানবন্দরে ইয়েমের হুথি বিদ্রোহীদের মিসাইল ক্ষেপনাস্ত্রের হামলায়
নাঙ্গলকোটের নিহত হাফেজ মাওলানা নাসরুল্লাহ বদরের (৩৭) পরিবারে শোকের
মাতম বইছে। রোববার বিকেল ৪টায় তার মৃত্যুর খবর পরিবারের কাছে এসে
পৌঁছে। এর আগে শনিবার দুপুরে (১০অক্টোবর) সৌদি আরবের কিং ফাহাদ
আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের মিসাইল হামলায় পর থেকে তার খোঁজ না
পাওয়ায় পরিবারের মাঝে উদ্যোগ-উৎকন্ঠার মধ্যে রোববার বিকেলে পরিবারের কাছে
তার মৃত্যুর খবর আসে। নিহত নাসরুল্লাহ উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর
গ্রামের ওলামা বাড়ির হাফেজ মোহাম্মদ উল্লাহর তৃতীয় ছেলে। তার ৮ বছর বয়সী ও
চার বছর বয়সী দুই ছেলে এবং ছয় বছর বয়সী এক কণ্যা সন্তান রয়েছে।
জানা যায়, শনিবার ভোরে (১০ অক্টোবর) ঢাকা শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দর থেকে মুফতি মাওলানা নাসরুল্লাহ বদর ঢাকার কামরাঙ্গীরচর জামিয়া
আরাবিয়া রবিউল উলুম মাদ্ধসঢ়;রাসার পরিচালক হিসেবে মাদ্ধসঢ়;রাসার শিক্ষকসহ ৪৫
জনের কাফেলা নিয়ে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্য সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা
হন। তাদের বিমানটি রিয়াদ বিমানবন্দরে ট্রানজিট ছিল। রিয়াদের কিং খালিদ
আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় বিমানটি
অবতরণ করে। দুপুর আড়াইটার দিকে জেদ্দায় যাওয়ার উদ্দেশ্যে বোডিং পাসের জন্য
রিয়াদ বিমানবন্দরে লাইনে দাঁড়ায়। হঠাৎ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রিয়াদ
বিমানবন্দরে হামলা চালায়। এতে গুরুত্বর আহত হন মুফতি মাওলানা নাসরুল্লাহ
বদরসহ আরো অনেকে। রোববার বিকেলে সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায়
নাসরুল্লাহর মৃত্যু হয়।
জানা যায়, গত দশ বছর পুর্বে মুফতি মো. নাসরুল্লাহ বদর ঢাকার
কামরাঙ্গীরচর জামিয়া আরাবিয়া রবিউল উলূম মাদরাসার শিক্ষক পরিচালকের দায়িত্বে
রয়েছেন। পাঁচ বছর ধরে পরিবার নিয়ে কামরাঙ্গীরচর মাদ্রাসার পাশে বসাবাস করে
আসছেন। তিনি ছুটিতে মাদ্রাসা বন্ধের সময় বদরপুর নিজ গ্রামে পিতা-
মাতাকে দেখতে আসতেন। তার মৃত্যুতে পিতা-মাতা, স্ত্রী, ছেলে-মেয়ে ও ভাইসহ
আত্নীয় স্বজন কান্নায় ভেঙ্গে পড়েন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...