প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Oct 2026, 8:37 AM
মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মুরাদনগর উত্তরপাড়ার দুলাল মিয়ার ছেলে মো. ইব্রাহিম (৪২), বাঙ্গরা বাজার থানার আড়ালিয়াকান্দি খাঁনেপাড়া এলাকার আলী হোসেন মিয়ার ছেলে মো. বাবু মিয়া (৩৫) ও দেবিদ্বার উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে
শরিফুল ইসলাম (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় শনিবার রাতে মুরাদনগর থানার এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ পাহাড়পুর ইউনিয়নের কোরেরপাড় এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
অপরদিকে, একই রাতে এসআই কামরুজ্জামান ও তার টিম মুরাদনগর সদর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়ক থেকে ৬১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি মো. ইব্রাহিম ও মো. বাবু মিয়াকে গ্রেপ্তার করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে মুরাদনগর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...