প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Sep 2025, 11:31 AM
গ্যাস সরবরাহের দায়িত্ব বাখরাবাদকে হস্তান্তর করার দাবিতে মানববন্ধন
ফজলুল হক জয়
কুমিল্লা ইকোনমিক জোনের গ্যাস সরবরাহের দায়িত্ব বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর কাছে হস্তান্তর করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) কুমিল্লা কান্দিরপাড় টাউনহল গেইটের সামনে বাখরাবাদ গ্যাস শ্রমিক কর্মচারী সংসদ (রেজি:নং-বি- ১৯৩৩) সিবিএ এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে কুমিল্লা ইকোনমিক জোন মেঘনা উপজেলায় অবস্থিত হওয়ায় এবং তা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর বিতরণ এলাকায় হওয়ায় উক্ত ইকোনমিক জোনে গ্যাস সরবরাহের দায়িত্ব বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর কাছে হস্তান্তর করার দাবি জানান বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী মোঃ তাজুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিক দলের কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য সচিব মোঃ জালাল উদ্দিন জালাল,কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত, সিবিএ (রেজি:নং - বি - ১৯৩৩) সভাপতি কাজী জসীম মান্না।
এসময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর শ্রমিক কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ ও শ্রমিক কর্মচারীরা দাবিসংবলিত একটি স্মারকলিপি কুমিল্লা জেলা প্রশাসক বরাবর প্রদান করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...