...
শিরোনাম
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ⁜ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ ⁜ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ ⁜ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ ⁜ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩ ⁜ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর ⁜ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি ⁜ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ ⁜ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি ⁜ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর ⁜ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী ⁜ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ ⁜ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস ⁜ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু ⁜ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয় ⁜ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা ⁜ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 5 Oct 2026, 8:20 AM

...
জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস News Image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর  উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় তীব্র জনবল সংকটে কার্যত স্থবির হয়ে পড়েছে। কার্যত একজন অফিস সহায়কের উপর ভর করে চলছে উপজেলার শিক্ষা ব্যবস্থা। অনুমোদিত ৭টি পদের বিপরীতে কার্যালয়ে কর্মরত আছেন মাত্র ২ জন।এরা হলেন অফিস সহায়ক সাজিদুর রহমান ও নিরাপত্তা কর্মী মো. শাহজালাল।মূলতঃ অফিস সহায়ক সাজিদুর রহমানই চালাচ্ছেন বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস।

 প্রেষণে কর্মরত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী প্রতি সপ্তাহে একদিন রুটিন ওয়ার্ক করতে আসেন।তিনি আশুগঞ্জে কর্মরত।অতিরিক্ত দায়িত্বে একদিনের জন্য বাঞ্ছারামপুর বসেন।   গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন শূন্য থাকা ও কর্মরতদের প্রেষণজনিত অনুপস্থিতির কারণে উপজেলার অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের তদারকি ও দাপ্তরিক সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।


মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে,বাঞ্ছারামপুরে ২০টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি জুনিয়র স্কুল, ৮টি মাদ্রাসা ও ৪টি কলেজসহ মোট ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত ১৩টি এবং নন-এমপিও ১১টি। এসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৩ হাজার।৫টি কলেজে রয়েছে আরো ১২ হাজার। সব মিলিয়ে ৩৫ হাজার শিক্ষার্থী।এসব প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক তদারকির দায়িত্ব এই কার্যালয়ের।শিক্ষা অফিসের সিটিজেন চার্টারনুযায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ১৬ ধরনের বিভিন্ন সেবা দেওয়ার কথা বলা হয়েছে।

এরমধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, একাডেমিক ও প্রশাসনিক তত্ত্বাবধান পরিদর্শন,বৃত্তি  ও উপবৃত্তি সংক্রান্ত, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তি, শিক্ষকদের টাইম স্কেল-উচ্চতর স্কেল যাচাই-বাছাই, শীত ও গ্রীষ্মকালীন খেলাধুলা, প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষা সংক্রান্ত তথ্য প্রদান ইত্যাদি।  যার সবকিছুই চলছে জোড়াতালি দিয়ে। 

আজ রবিবার (৪ অক্টোবর) সরেজমিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে গেলে অফিস সহায়ক সাজিদুর রহমান কেই শুধু পাওয়া যায়।তিনি জানান, বর্তমানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে জাহাঙ্গীর আলম চৌধুরী  কর্মরত জেলার আশুগঞ্জ উপজেলায়।তিনি সপ্তাহে একদিন (বুধবার) সকাল ১০  আসেন।৩ টায় চলে যান।

খোঁজ নিয়ে জানা গেছে, প্যাটার্ণ অনুযায়ী ৭জন থাকার কথা থাকলেও শূন্য রয়েছে মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমি সুপারভাইজার,  সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, হিসাবরক্ষক, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটরের পদ।

এদিকে,চলতি বছরের মে মাসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক বদলী হয়ে চলে গেলে পার্শ্ববর্তী আশুগঞ্জ  উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী  অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাঞ্ছারামপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে দুই উপজেলার বিশাল দায়িত্ব একা সামলাতে গিয়ে বিদ্যালয় পরিদর্শন, নিয়মিত মনিটরিং ও শিক্ষার গুণগত মানোন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জনবল সংকটের প্রভাব পড়ছে শিক্ষা প্রতিষ্ঠান,  শিক্ষক-শিক্ষার্থীদের ওপর। বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান  বলেন, বেতন-ভাতাসহ বিভিন্ন কাজে শিক্ষকদের এই কার্যালয়ে আসতে হয়। পর্যাপ্ত লোকবল না থাকায় সাধারণ কাজের জও ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। এতে বিদ্যালয়ে সময়মতো ফিরতে না পারায় পাঠদান ব্যাহত হয়।

এবিষয়ে আজ রবিবার  মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী মুঠোফোনে জানান, আমি সপ্তাহে একদিন বাঞ্ছারামপুর আসি।এটি আমার অতিরিক্ত দায়িত্ব। আমি স্থায়ীভাবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কর্মরত।জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, "এটি দূর্ভাগ্যজনক।আমার জেলায় উপজেলা শিক্ষা অফিসার নেই।আপনারা ( সাংবাদিকদের উদ্দেশ্য করে) বেশী করে লিখুন।যেনো বিষয়টি মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছায়। উপরে জানানো ছাড়া  আমার কিচ্ছু করার নেই।"বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার মো আল এমরান খান বলেন, 'আমি জেলা প্রশাসক ও স্থানীয় এমপি ও প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি স্যারকে ডিও লেটার পাঠিয়েছি।আশাকরছি, শিঘ্রই মাধ্যমিক শিক্ষা অফিসে জনবল সংকট পূরণ হবে।'




ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...

দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ

সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...

বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...

নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...

রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...

​কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...

কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...

আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...

ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
➤ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
➤ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
➤ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
➤ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
➤ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩
➤ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর
➤ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি
➤ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ
➤ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি
➤ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর
➤ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী
➤ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ
➤ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস
➤ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
➤ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয়
➤ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা
➤ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir