প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 5 Oct 2026, 8:16 AM
বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয়
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় ১৩২টি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে বুড়িচং উপজেলার দারুস সালাম মাদানীয়া মাদরাসা। এ পরীক্ষায় মাদরাসাটির ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৬ জন ট্যালেন্টপুলে এবং ১৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
এ সাফল্যে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. রবিউল ইসলাম বলেন, ুবাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুসসালাম মাদানীয়া মাদরাসা ১৩২টি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ পরীক্ষায় আমাদের মাদরাসা থেকে ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৬ জন ট্যালেন্টপুলে এবং ১৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এ সাফল্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল।”
মাদরাসার পরিচালনা কমিটির চেয়ারম্যান মাওলানা মো. রুহুল আমিন ফকির বলেন, ুশিক্ষার্থীদের এ অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও দারুসসালাম মাদানীয়া মাদরাসার শিক্ষার্থীরা ভালো ফলাফল ও বৃত্তি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...