প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Sep 2026, 8:27 AM
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
২৪ সেপ্টেম্বর ২০২৬ কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক রূপসী বাংলা পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘জঙ্গি মামলায় ছাত্রীদের পুলিশে দেওয়া ভিক্টোরিয়ার শিক্ষিকার পদোন্নতি’ শিরোনামের সংবাদ দুটি আমার দৃষ্টিগোচর হয়েছে। এ প্রতিবেদনে বলা হয়েছে, আমাকে পদোন্নতি দিয়ে নায়েমে নিয়োগ দেওয়া হয়েছে। যা একেবারেই অসত্য, কারণ আমি বহু আগেই অধ্যাপক হয়েছি। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অধ্যাপকই সর্বশেষ বড় পদ। সুতরাং এখানে পদোন্নতির কোনো বিষয় নেই।তিন ছাত্রীকে নওয়াব ফয়জুন্নেছা ছাত্রীনিবাস থেকে আমি আটক করে পুলিশে দিই, এটাও অসত্য। আমি হলের সহকারী তত্ত্বাবধায়ক ছিলাম মাত্র। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তত্ত্বাবধায়ক ছিলেন। আমি ছাত্রীনিবাসের প্রধান ছিলাম না। তখনকার সময়ে পুলিশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অহরহ এ ধরনের অভিযান পরিচালনা করতো। এখানে আমার ভূমিকা রাখার কোন সুযোগ ছিল না। পুলিশই মামলা দিয়েছে। সেসময় কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদের সম্পাদক ও তত্ত্বাবধায়ক চারজন শীর্ষ ব্যক্তি ছিলেন।
আমি ওই সময়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর নওয়াব ফয়জুন্নেছা ছাত্রীনিবাসের সহকারী সুপার হিসাবে দায়িত্ব পালন করছিলাম।এ ধরনের অপারেশন পরিচালনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই এবং একজন জুনিয়র কর্মকর্তা হিসাবে উর্ধ্বতন কর্মকর্তাগণের উপস্থিতিতে এ ধরনের পুলিশি কার্যক্রমে আমার কোনো ভূমিকা রাখার সুযোগও ছিল না।
প্রকৃত ঘটনা একটি গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত একটি পুলিশি অভিযান যা ওই সময়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায়শই পরিচালিত হয়েছে।এই প্রতিবেদন প্রকাশের পূর্বে আমাকে আমার দেশ পত্রিকার কোন প্রতিবেদক ফোন দেননি। এসএমএসও করেননি।এ অবস্থায় আমি আমার বিরুদ্ধে আনীত অভিযোগ নিয়ে লেখা প্রতিবেদনের তীব্র নিন্দা জানাচ্ছি।
প্রফেসর নিলুফার সুলতানা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...