প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Sep 2026, 8:41 AM
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা পুলিশের হাতে আটক
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকা
আত্মসাতের অভিযোগে বিজন চন্দ্র সাহা(৪৯) নামে এক আড়ৎ ম্যানেজারকে গ্রেপ্তার
করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ ৩০ লাখ ১৬ হাজার ৮শত টাকা উদ্ধার করা হয়।
বিজন চন্দ্র সাহা দেবিদ্বার উপজেলার বেগমাবাদ গ্রামের মৃত বীরেন্দ্র চন্দ্র সাহার ছেলে।
তিনি উপজেলার বরকামতার কাঠেরপুল এলাকার মেসার্স আনন্দ বাণিজ্যলয়ে কাঁচামালের
আড়ৎ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
মামলা সূত্রে জানাযায়, বিজন চন্দ্র সিাহা মাসিক ২৭ হাজার টাকা বেতনে চাকরি
করলেও বিভিন্ন কৌশলে প্রতিষ্ঠানের আড়াই কোটি টাকা আত্মসাৎ করে। আত্মসাতের
অর্থ নিজের ব্যাংক হিসাবে এবং স্ত্রী ও মায়ের নামে এফডিআরসহ বিভিন্নভাবে জমা
রাখেন। সম্প্রতি আড়ৎ মালিক হিসাব-নিকাশ করে প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অর্থের
গরমিলের বিষয়টি জানতে পারেন। পরে হিসাব যাচাই করে প্রায় আড়াই কোটি টাকা
আত্মসাতের অভিযোগ ওঠে বিজনের বিরুদ্ধে। সামাজিকভাবে কয়েকটি সালিশে ওই
টাকা আত্মসাতের কথা স্বিকার করেন বিজন এবং ওই টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি
দিয়ে মালিক পক্ষের সাথে কোন যোগাযোগ না করেই পালিয়ে যায়। এরপর গত ১৫
সেপ্টেম্বর আড়তের মালিক বাদি হয়ে দেবিদ্বার থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের
অভিযোগে মামলা দায়ের করলে ওই দিনই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বিজনের অবস্থান
শনাক্ত করে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে এবং তার নিহট থেকে নগদ ৩০ লাখ ১৬
হাজার ৮শত টাকা উদ্ধার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা
হয়।
মামলার বাদী আনিসুর রহমান বলেন, বিজন চন্দ্র সাহা আমাদের বিশ্বস্ত কর্মচারী
ছিলেন। কিন্তু এই বিশ্বস্ততার আড়ালে সে আমাদের টাকা আত্মসাত করে। চলতি মাসের ৩
তারিখ বিজন চন্দ্র সাহার টাকা আত্মসাৎ করার বিষয়টি আমাদের কাছে প্রকাশ পায়।
পরে বিষয়টি তাকে জিজ্ঞেস করলে সে স্বীকার করেন এবং সামাজিক বৈঠকে টাকা ফেরত
দিবে বলে পালিয়ে যায়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, প্রতারনা করে অর্থ
আত্মসাতের মামলায় গ্রেপ্তার বিজন চন্দ্র সাহার নিকট থেকে উদ্ধার করা অর্থের উৎস ও
আত্মসাতের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য লেনদেনের বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে ব্যাংক
হিসাব, এফডিআরসহ সংশ্লিষ্ট আর্থিক লেনদেনও যাচাই করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...
হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে নাজমুল ইসলাম (২৩) নামে এক ক...