প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Aug 2025, 11:03 AM
লালমাইয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের গণ মিছিল
কাজী ইয়াকুব আলী নিমেল
জুলাই-আগস্ট'২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমাই উপজেলা শাখার উদ্যোগে গণ মিছিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার ছোট শরীফপুর ডিগ্রি কলেজের সামনে থেকে বিশাল মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গণমিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুন নূর, সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইন, সহকারী সেক্রেটারী মাওলানা মফিজুর রহমান, অফিস সেক্রেটারী মেছবাহুল ইসলাম, প্রশিক্ষণ সেক্রেটারী কবি ফারুক আহমেদ প্রমুখ৷
বৃষ্টি উপেক্ষা করে গণমিছিলে অংশগ্রহণ করা কর্মীদের উদ্দেশ্যে জামায়াত নেতারা বলেন, আ.লীগ সরকারের আমলে বহু আলেম উলামাদেরকে প্রহসনের বিচারের মাধ্যমে হত্যা করা হয়েছে। গত ১৭বছরে দেশে কোন ভোটের অধিকার ছিল না । আগামী সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতিকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান। ইতিমধ্যে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে আসনের সীমানা বন্টন করে খসড়া প্রস্তাবণা প্রকাশ করা হয়েছে। নতুন করে লালমাই-লাকসামকে একটি আসনে দেওয়া হয়েছে। এতো অন্যান্য দল বিচলিত হলেও আমরা মোটেও বিচলিত নই। আমাদেরকে যেখানেই দিক সমগ্র বাংলাদেশে আমরা দাড়িপাল্লা প্রতিকে বিপুল ভোটে জয়ী করে ইনশাল্লাহ সরকার গঠন করবে জামায়াতে ইসলামী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
আয়েশা আক্তার অনুমোদিত নকশা, ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই কুমিল্লা নগ...
কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্ট উচ্ছেদে আকস্...
লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের ব...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নির্জন পাহাড়ি এলা...
কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অ...
কুমি ল্লা প্রতি নি ধিকুমি ল্লা সদর দক্ষি ণ উপজে লা র শা কতলা সরকা রি প্রা থমি ক বি দ্যা লয়ে র প্রধা...
মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহক...
১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম...
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়া...