প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Aug 2025, 1:10 PM
তিতাসে নিহত শীর্ষসন্ত্রাসী মামুনের দুই সহযোগী ইয়াবাসহ আটক
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসের শোলাকান্দি গ্রামের নিহত শীর্ষসন্ত্রাসী মামুনের দুই সহযোগীকে আটক করেছে থানা পুলিশ। রবিবার রাতে বিশেষ অভিযানের আওতায় পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। আটক একজনের স্বীকারোক্তিতে মামুনের ব্যবহৃত অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে ইয়াবাসহ আটক করে আরেক সহযোগীকে।
তিতাস থানার ওসি মো. শহিদ উল্যাহ এর সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর মোড়ে গত ২৫ জুলাই রাতে ২৩ মামলার আসামী তালিকাভূক্ত শীর্ষসন্ত্রাসী মামুনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মামুনের ব্যবহৃত অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। মামুনের সহযোগী হিসেবে পরিচিত তিতাসের তাড়িয়াকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে রকিবুল ইসলাম ওরফে বুলেটকে তার নানার বাড়ি কদমতলী থেকে আটক করা হয়। বুলেটের বিরুদ্ধে কুমিল্লার তিনটি থানায় ১২টি মামলা রয়েছে। বুলেটের স্বীকারোক্তিতে অস্ত্র উদ্ধারে গিয়ে উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের শিবপুর স্টেশন থেকে শোলাকান্দি গ্রামের পাকির আলীর ছেলে ছোট মামুনকে ৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
আয়েশা আক্তার অনুমোদিত নকশা, ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই কুমিল্লা নগ...
কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্ট উচ্ছেদে আকস্...
লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের ব...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নির্জন পাহাড়ি এলা...
কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অ...
কুমি ল্লা প্রতি নি ধিকুমি ল্লা সদর দক্ষি ণ উপজে লা র শা কতলা সরকা রি প্রা থমি ক বি দ্যা লয়ে র প্রধা...
মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহক...
১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম...
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়া...