প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Aug 2025, 12:52 PM
ব্রাহ্মণপাড়ায় মায়ের গরম খুন্তির ছ্যাঁকায় ক্ষত-বিক্ষত দুই শিশু
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার একটি গ্রামে দুই শিশুর কান্না থামছে না। গালে, হাতে ও শরীরে জ্বলন্ত খুন্তির ছ্যাঁকা—যন্ত্রনায় কুঁকড়ে যাচ্ছে তারা। অভিযোগ, এই নির্যাতন করেছে তাদের আপন মা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামে। এতে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৩ আগস্ট) রাতে স্বজনরা আহত দুই বোনকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সাদা ব্যান্ডেজে মোড়া শিশুদের হাত-পা। মুখে আতঙ্কের ছাপ এখনো স্পষ্ট।
নির্যাতনের শিকার শিশুদের বাবা ইব্রাহিম খলিল রাজমিস্ত্রির কাজ করেন। তিনি বলেন, আমার স্ত্রী আসমা বেগম (৩০) অনেক দিন ধরে সংসার করতে চায় না। প্রায়ই ঝগড়া-বিবাদ হয়। এর আগেও সে বাচ্চাদের মারধর করত।
তার ভাষ্য, শুক্রবার বিকেলে আসমা বেগম আগুনে গরম খুন্তি দিয়ে তাদের দুই মেয়ে সাবিনা আক্তার (৮) ও নুসরাত আক্তার (৫) এর গাল, হাত ও শরীরে ছ্যাঁকা দেয়। রাতে কাজ শেষে বাড়ি এসে বাচ্চাদের কাছে শুনি, কী করেছে মা। আমি স্ত্রীকে জিজ্ঞেস করতেই সে আরও রেগে যায়।
পরের দিন সকালে বিষয়টি পরিবারের সদস্য ও মামা মনির হোসেনকে জানালে, আসমা বেগম তার মা ও ভাইকে ডেকে আনেন। তারা এসে উল্টো ইব্রাহিম খলিলকে গালাগাল ও মারধর করেন বলেও অভিযোগ রয়েছে।
আহত সাবিনা ও নুসরাত জানায়, মাছ উল্টানি (খুন্তি) আগুনে পুড়িয়ে আমাদের গালে, হাতে, শরীরে ছ্যাকা দিয়েছে মা। তারপরও মেরেছে। মা আমাদের শুধু মারে। স্থানীয় মনির হোসেন বলেন, “তাদের স্বামী-স্ত্রীর ঝগড়া নিয়ে গ্রামে অনেকবার সালিস হয়েছে। কিন্তু এবার ঝগড়ার জেরে শিশুদের এমন অমানবিকভাবে নির্যাতন করেছে আসমা বেগম। তা অত্যান্ত ন্যকারজনক ঘটনা। ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, “এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
আয়েশা আক্তার অনুমোদিত নকশা, ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই কুমিল্লা নগ...
কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্ট উচ্ছেদে আকস্...
লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের ব...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নির্জন পাহাড়ি এলা...
কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অ...
কুমি ল্লা প্রতি নি ধিকুমি ল্লা সদর দক্ষি ণ উপজে লা র শা কতলা সরকা রি প্রা থমি ক বি দ্যা লয়ে র প্রধা...
মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহক...
১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম...
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়া...