...
শিরোনাম
আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার্থীরা পেল বই ⁜ নগরীতে ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধন ⁜ পরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক মিলে ১৬ জনের দায়িত্ব কাঁধে নিয়েছে- কলেজ অধ্যক্ষ ⁜ সাক্কুর সমর্থনে দক্ষিণ দুর্গাপুরে নেতাকর্মীদের মিলনমেলা, ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ⁜ আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার্থীরা পেল বই ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৪ ⁜ বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে চান মাসুদ রানা ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, প্রথম ম্যাচে মাধবপুর ইউনিয়নের জয় ⁜ ব্রাহ্মণপাড়ায় ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার-টাকাসহ মোবাইল উদ্ধার ⁜ মোটরসাইকেল থেকে ছিটকে প্রাইভেট কারে ধাক্কা, যুবক নিহত ⁜ স্থলবন্দর শ্রমিক কল্যাণ জামে মসজিদ ৯ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও ⁜ কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি ⁜ মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ⁜ নবীনগরে লক্ষ টাকার ভেকুর ইঞ্জিন বিনষ্ট ৫০হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী সাঁড়াশি অভিযান, আটক ২৯৯ ⁜ হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়’ নিরূপণে তদন্ত কমিশন ⁜ বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ ⁜ জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Sep 2026, 10:10 AM

...
কুসিকের মশক নিধন অভিযান News Image
আয়েশা আক্তার

কুমিল্লা নগরীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) অভিযান চললেও বিভিন্ন বহুতল ভবনের ভেতরেই দীর্ঘদিন ধরে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ভবনের লিফটের জন্য নির্ধারিত নিচের অংশ যা লিফটের জায়গায় দীর্ঘদিন পানি জমে থাকায় সেখানে মশার প্রজননস্থল তৈরি হচ্ছে।
এমন পরিস্থিতিতে নগরীর ঝাউতলা ও বাদুরতলা ডাক্তারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় তিন ভবনমালিককে আর্থিক জরিমানা করেছে কুসিক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ঝাউতলা এলাকায় ডা. আব্দুল করিমের ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় রিজবিয়া গার্ডেন নামের একটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ঝাউতলার রজনীগন্ধা ভবনে অভিযান চালিয়ে জমে থাকা পানির মধ্যে মশার লার্ভার উপস্থিতি পাওয়া গেলেও সে সময় ভবনমালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। পরে ওই ভবনের জন্যও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, বহুতল ভবনগুলোর লিফটের নির্ধারিত নিচের অংশে দীর্ঘদিনের পানি জমে রয়েছে। এসব জমে থাকা পানিই এডিস মশার প্রজননের উপযোগী পরিবেশ তৈরি করছে। ফলে আবাসিক ভবনের ভেতরেই ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তারের ঝুঁকি তৈরি হচ্ছে।

শুধু মশার লার্ভা পাওয়াই নয়, অভিযানের সময় কয়েকটি বহুতল ভবনের নির্মাণসংক্রান্ত কাগজপত্রও দেখতে চায় কুসিকের অভিযানকারী দল। তবে সংশ্লিষ্ট ভবনমালিক বা প্রতিনিধিরা ভবনের নকশা অনুমোদনের প্ল্যানের কাগজপত্র দেখাতে পারেননি বলে জানান কুসিক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কুসিকের পক্ষ থেকে ভবনমালিক ও সংশ্লিষ্টদের দীর্ঘদিন জমে থাকা পানি দ্রুত অপসারণ, ভবনের লিফটের নিচের অংশসহ অন্যান্য স্থানে পানি জমতে না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।

ডেঙ্গু প্রতিরোধে সরকার ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বারবার জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের নির্দেশনা দেওয়া হলেও নগরীর বিভিন্ন বহুতল ভবনে এমন অব্যবস্থাপনা অব্যাহত থাকায় প্রশ্ন উঠেছে ভবন রক্ষণাবেক্ষণ ও মালিকপক্ষের দায়িত্বশীলতা নিয়ে।

কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ডেঙ্গু মশার উপদ্রবের হটস্পট শনাক্ত, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, নগরবাসীকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। কোনো ভবন বা স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কুসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন বলেন, নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। বিশেষ করে বহুতল ভবন, নির্মাণাধীন স্থাপনা, লিফটের নিচের অংশ, ছাদ, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানির বিষয়ে নজরদারি বাড়ানো হচ্ছে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার্থীরা পেল বই
আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার...

নিজস্ব প্রতিবেদকঅর্থনৈতিক সংকট যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ আগলে দাঁড়াতে না পারে, সেই মানবিক...

নগরীতে  ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধন
নগরীতে ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধন

মহিউদ্দিন আকাশ স্বাদের বৈচিত্র্য, আধুনিকতার ছোঁয়া আর নান্দনিক পরিবেশের মেলবন্ধনে কুমিল্লা নগরীর...

পরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক মিলে ১৬ জনের দায়িত্ব কাঁধে নিয়েছে- কলেজ অধ্যক্ষ
পরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক মিলে ১৬ জনের দায়িত্ব কাঁধে নিয়...

সজিব মাহমুদপরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক ১৬ জন শিক্ষকের দায়িত্ব কাঁধে নিয়ে বিভাগের সার্বিক কার্যক্রম...

সাক্কুর সমর্থনে দক্ষিণ দুর্গাপুরে নেতাকর্মীদের মিলনমেলা, ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়
সাক্কুর সমর্থনে দক্ষিণ দুর্গাপুরে নেতাকর্মীদের মিলনমেলা, ঐক্...

আয়েশা আক্তারআসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর সমর্থনে উৎসবমু...

আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার্থীরা পেল বই
আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার...

নিজস্ব প্রতিবেদকঅর্থনৈতিক সংকট যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ আগলে দাঁড়াতে না পারে, সেই মানবিক...

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৪
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার, গ্রে...

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ স...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার্থীরা পেল বই
➤ নগরীতে ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধন
➤ পরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক মিলে ১৬ জনের দায়িত্ব কাঁধে নিয়েছে- কলেজ অধ্যক্ষ
➤ সাক্কুর সমর্থনে দক্ষিণ দুর্গাপুরে নেতাকর্মীদের মিলনমেলা, ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়
➤ আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার্থীরা পেল বই
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৪
➤ বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে চান মাসুদ রানা ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, প্রথম ম্যাচে মাধবপুর ইউনিয়নের জয়
➤ ব্রাহ্মণপাড়ায় ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার-টাকাসহ মোবাইল উদ্ধার
➤ মোটরসাইকেল থেকে ছিটকে প্রাইভেট কারে ধাক্কা, যুবক নিহত
➤ স্থলবন্দর শ্রমিক কল্যাণ জামে মসজিদ ৯ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও
➤ কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
➤ মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
➤ নবীনগরে লক্ষ টাকার ভেকুর ইঞ্জিন বিনষ্ট ৫০হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী সাঁড়াশি অভিযান, আটক ২৯৯
➤ হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়’ নিরূপণে তদন্ত কমিশন
➤ বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ
➤ জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir