...
শিরোনাম
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ⁜ সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র ⁜ কুসিকের মশক নিধন অভিযান ⁜ কুমিল্লায় আদালত থেকে আসামির পলায়ন, দুই ঘণ্টায় ফের গ্রেপ্তার ⁜ যানজটে থমকে যাচ্ছে জন-জীবন: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চাই জরুরি সেবার জন্য পৃথক লেন: ⁜ ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরু জবাই, নজরদারির অভাব ⁜ শোক সংবাদ মোশাররফ হোসেন ⁜ কুবিতে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দাবি ছাত্রদলের ⁜ অ্যাসাইনমেন্ট করতে গিয়ে উদ্যোক্তা, কুবির তিন শিক্ষার্থীর লেদারের জুতার ব্যবসা ⁜ ঢাবিতে তোফাজ্জল হত্যা: বিচার শুরু হয়নি দুই বছরেও, অধরা ১৭ আসামি ⁜ ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে ইউএনও, দিলেন ভবিষ্যৎ গড়ার পরামর্শ ⁜ শোক সংবাদ প্রধান শিক্ষক শাহীনুল ইসলাম ⁜ লালমাইয়ে জেলা প্রশাসক রোজী আকতারের মতবিনিময় সভা ⁜ মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন ’: ইউএনও ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শিক্ষাশক্তি ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা ⁜ ব্রাহ্মণপাড়ায় ২৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১০ ⁜ ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু ⁜ বাঙ্গরায় চাঞ্চল্যকর আনোয়ার মেম্বার হত্যা মামলার অন্যতম ঘাতক পিন্টু গ্রেফতার ⁜ দা্লউদকান্দিতে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা ⁜ চাঁদপুরে ডোপ টেস্ট এর ভয়ে লাপাত্তা এক পুলিশ অফিসার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Sep 2026, 10:04 AM

...
অ্যাসাইনমেন্ট করতে গিয়ে উদ্যোক্তা, কুবির তিন শিক্ষার্থীর লেদারের জুতার ব্যবসা News Image

‎আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:


‎ক্লাসে শিক্ষক অ্যাসাইনমেন্ট দিয়েছেন, যেকোনো একটি পণ্য নিয়ে মার্কেটিং করতে হবে। কী নিয়ে কাজ করা যায়? সেই চিন্তা থেকেই তিন বন্ধুর মাথায় আসে লেদারের জুতা নিয়ে মার্কেটিং করার কথা। অ্যাসাইনমেন্ট শেষ কিন্তু তিন বন্ধুর মনে আগ্রহ তৈরি হয় উদ্যোক্তা হওয়ার। সেখান থেকেই বাংলাদেশের চামড়া শিল্প নিয়ে আগ্রহ, ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রয়োজনের কথা চিন্তা করে শেষ পর্যন্ত নিজেদের উদ্যোগে শুরু করেন ছোট্ট একটি ব্যবসা। এমনই এক যাত্রায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তিন শিক্ষার্থী এখন পরিচালনা করছেন ‘মডেক্স লেদার অ্যান্ড ফুটওয়্যার’।
‎ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রয়োজন আর নিজেদের পড়াশোনায় শেখা মার্কেটিংয়ের ধারণা—দুটিকে একসঙ্গে কাজে লাগানোর চেষ্টা করছেন মো. ইয়ামিন আহমেদ, মো. আশরাফুল ইসলাম ও মো. পারভেজ সরকার। তিনজনই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের উদ্যোগের নাম ‘মডেক্স লেদার অ্যান্ড ফুটওয়্যার’।
‎উদ্যোক্তারা জানান, ‘প্রিন্সিপলস অব মার্কেটিং’ কোর্সের ‘নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট’ অ্যাসাইনমেন্টে নতুন একটি পণ্য নিয়ে কাজ করার সুযোগ আসে। তখন তারা লেদারের জুতা নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন। কাজ করতে গিয়ে বাংলাদেশের চামড়া শিল্প সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় তাদের। একপর্যায়ে অ্যাসাইনমেন্টের বিষয়টি ব্যবসায়িক উদ্যোগে রূপ দেওয়ার চিন্তা করেন তারা।
‎অ্যাসাইনমেন্ট করতে গিয়ে তারা ক্যাম্পাসের শিক্ষার্থীদের কিছু বাস্তব সমস্যাও পর্যবেক্ষণ করেন। তাদের মতে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে মানসম্মত লেদারের জুতার পর্যাপ্ত বিক্রয়কেন্দ্র নেই। ফলে প্রয়োজনের সময় শিক্ষার্থীদের শহরে গিয়ে জুতা কিনতে হয়। আবার ভালো মানের জুতা কিনতে গেলে অনেক সময় দাম শিক্ষার্থীদের বাজেটের বাইরে চলে যায়।
‎এই বাস্তবতা থেকেই শিক্ষার্থীদের কথা মাথায় রেখে মানসম্মত জুতা তুলনামূলক সাশ্রয়ী দামে সরবরাহের উদ্যোগ নেন তারা। পাশাপাশি বাংলাদেশের চামড়া শিল্প সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যতে এ খাতে কাজ করার লক্ষ্যও রয়েছে তাদের।
‎এ বিষয়ে পারভেজ সরকার বলেন, “আমাদের ‘মডেক্স লেদার অ্যান্ড ফুটওয়্যার’-এর শুরুটা কোনো ব্যবসায়িক পরিকল্পনা দিয়ে নয়, বরং একটি অ্যাসাইনমেন্টের হাত ধরে। ‘প্রিন্সিপলস অব মার্কেটিং’ কোর্সের ‘নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট’ অ্যাসাইনমেন্ট করতে গিয়ে বাংলাদেশের চামড়া শিল্প সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। পরে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের বাস্তব প্রয়োজনগুলো পর্যবেক্ষণ করি।”
‎তিনি বলেন, “ক্যাম্পাস এলাকায় মানসম্মত লেদারের জুতা সহজে পাওয়া যায় না। আবার ভালো ব্র্যান্ডের পণ্য অনেক সময় শিক্ষার্থীদের বাজেটের বাইরে চলে যায়। তাই শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী দামে মানসম্মত পণ্য দেওয়ার চিন্তা থেকেই আমাদের উদ্যোগের শুরু। ভবিষ্যতে এটিকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চাই।”
‎একটি কোর্সের অ্যাসাইনমেন্ট থেকে শুরু হওয়া এই উদ্যোগ এখন তিন বন্ধুর উদ্যোক্তা হওয়ার গল্প। ছোট পরিসরে শুরু হলেও অভিজ্ঞতা ও বাস্তব কাজের মধ্য দিয়ে উদ্যোগটিকে আরও এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন তারা।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

বিশ্বকাপের পর প্রথম অভিযানে যুক্তরাষ্ট্র জাতীয় দল ঢেলে সাজিয়েছেন মৌরিসিও পচেত্তিনো। আসন্ন চারটি ম্যা...

সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের কাছে ২৪.৩ বিলিয়ন ডলারে ৪৮টি 'এফ-৩৫ লাইটনিং টু' যুদ্ধ...

কুসিকের মশক নিধন অভিযান
কুসিকের মশক নিধন অভিযান

আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) অভিযান চললেও বিভিন্ন...

কুমিল্লায় আদালত থেকে আসামির পলায়ন, দুই ঘণ্টায় ফের গ্রেপ্তার
কুমিল্লায় আদালত থেকে আসামির পলায়ন, দুই ঘণ্টায় ফের গ্রেপ্তার

মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখ...

যানজটে থমকে যাচ্ছে জন-জীবন: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চাই জরুরি সেবার জন্য পৃথক লেন:
যানজটে থমকে যাচ্ছে জন-জীবন: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চাই জরুরি...

-মো. মিজানুর রহমান তালুকদার,অবসরপ্রাপ্ত উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার। প্রতিষ্ঠাতা সভাপতি-সেকা...

ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরু জবাই, নজরদারির অভাব
ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরু জবাই, নজরদারির অভাব

মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পশু চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই প্রতিদিন অন্ত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার
➤ সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
➤ কুসিকের মশক নিধন অভিযান
➤ কুমিল্লায় আদালত থেকে আসামির পলায়ন, দুই ঘণ্টায় ফের গ্রেপ্তার
➤ যানজটে থমকে যাচ্ছে জন-জীবন: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চাই জরুরি সেবার জন্য পৃথক লেন:
➤ ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরু জবাই, নজরদারির অভাব
➤ শোক সংবাদ মোশাররফ হোসেন
➤ কুবিতে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দাবি ছাত্রদলের
➤ অ্যাসাইনমেন্ট করতে গিয়ে উদ্যোক্তা, কুবির তিন শিক্ষার্থীর লেদারের জুতার ব্যবসা
➤ ঢাবিতে তোফাজ্জল হত্যা: বিচার শুরু হয়নি দুই বছরেও, অধরা ১৭ আসামি
➤ ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে ইউএনও, দিলেন ভবিষ্যৎ গড়ার পরামর্শ
➤ শোক সংবাদ প্রধান শিক্ষক শাহীনুল ইসলাম
➤ লালমাইয়ে জেলা প্রশাসক রোজী আকতারের মতবিনিময় সভা
➤ মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন ’: ইউএনও
➤ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শিক্ষাশক্তি ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা
➤ ব্রাহ্মণপাড়ায় ২৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১০
➤ ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু
➤ বাঙ্গরায় চাঞ্চল্যকর আনোয়ার মেম্বার হত্যা মামলার অন্যতম ঘাতক পিন্টু গ্রেফতার
➤ দা্লউদকান্দিতে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা
➤ চাঁদপুরে ডোপ টেস্ট এর ভয়ে লাপাত্তা এক পুলিশ অফিসার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir