প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Aug 2025, 12:28 PM
গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে আজ কুমিল্লায় দিনব্যাপী নানা কর্মসূচি
অশোক বড়–য়া
আজ ৫ আগস্ট, "জুলাই গণঅভ্যুত্থানের" প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় সরকারি ও বেসরকারি সংস্থা এবং বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ভিডিও চিত্র ও চলচ্চিত্র প্রদর্শনসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের উত্তর রামপুর এলাকায় ৫ জুলাই অভ্যুত্থানে শহীদ মাসুম মিয়ার কবরে জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে শহীদ পরিবার ও অভ্যুত্থানের যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অভ্যুত্থান সম্পর্কিত ভিডিও চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
বেলা ১২টায় জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ‘৫ জুলাই অভ্যুত্থানে আলেম-ওলামাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এদিকে ৫ জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষে জেলা তথ্য অফিস কর্তৃক জেলা সদর ও উপজেলা পর্যায়ে ভিডিও চিত্র ও চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ সোমবার জেলার মনোহরগঞ্জ উপজেলার মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ এবং লালচাঁদপুর উচ্চ বিদ্যালয়ে ভিডিও ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
পৃথক এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ ২০২৪,’ ‘বীর চট্টলা’ (চট্টগ্রাম বিভাগের শহীদদের স্মরণে), এবং ‘গণঅভ্যুত্থান: একটি স্বপ্নের জন্য’ শীর্ষক তিনটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজলা পারভিন রুহি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবীর আহমেদ। সভাপতিত্ব করেন সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ নুরুল হক। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
আয়েশা আক্তার অনুমোদিত নকশা, ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই কুমিল্লা নগ...
কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্ট উচ্ছেদে আকস্...
লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের ব...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নির্জন পাহাড়ি এলা...
কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অ...
কুমি ল্লা প্রতি নি ধিকুমি ল্লা সদর দক্ষি ণ উপজে লা র শা কতলা সরকা রি প্রা থমি ক বি দ্যা লয়ে র প্রধা...
মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহক...
১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম...
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়া...