প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Sep 2026, 9:58 AM
ব্রাহ্মণপাড়ায় ২৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১০
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক রাতে পৃথক অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে পরোয়ানাভুক্ত পাঁচজন ও মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার এসআই আল-আমিন ও এএসআই মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালান। এ সময় মন্দবাগ-টানাব্রিজ সড়ক থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাকিব হোসেন (২৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, এসআই ডি.এম.এ মজিদ ও এএসআই মো. নুর-আল-আহসান সঙ্গীয় ফোর্স নিয়ে শশীদল ইউনিয়নের মল্লিকারদিঘী রেলগেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় হোসেন মিয়া (৫০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া পৃথক অভিযানে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—শিউলী আক্তার, মিটন চন্দ্র দাস (২৫), পাখি আক্তার ওরফে শিউলি আক্তার (২৭), শরীফ হোসেন আকাশ (৩২) ও মিলন আক্তার।
পুলিশের পৃথক অভিযানে মাদক সেবনের অপরাধে হাবিবুর রহমান (৪০), মো. সারওয়ার (২১) ও শরীফুল ইসলাম (২২) আটক হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ব্রাহ্মণপাড়া থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নগরীতে ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধন
মহিউদ্দিন আকাশ স্বাদের বৈচিত্র্য, আধুনিকতার ছোঁয়া আর নান্দনিক পরিবেশের মেলবন্ধনে কুমিল্লা নগরীর...
পরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক মিলে ১৬ জনের দায়িত্ব কাঁধে নিয়...
সজিব মাহমুদপরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক ১৬ জন শিক্ষকের দায়িত্ব কাঁধে নিয়ে বিভাগের সার্বিক কার্যক্রম...
সাক্কুর সমর্থনে দক্ষিণ দুর্গাপুরে নেতাকর্মীদের মিলনমেলা, ঐক্...
আয়েশা আক্তারআসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর সমর্থনে উৎসবমু...
আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার...
নিজস্ব প্রতিবেদকঅর্থনৈতিক সংকট যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ আগলে দাঁড়াতে না পারে, সেই মানবিক...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার, গ্রে...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ স...
বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে চা...
নিজস্ব প্রতিবেদকআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ৫ নং পী...