প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Sep 2026, 8:58 AM
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃ
মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমিল্লাতেও মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য আটক হলেও এর বিস্তার পুরোপুরি বন্ধ হয়নি।
জেলা পুলিশ, র্যাব, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা-উপজেলা প্রশাসনের বিশেষ টাস্কফোর্স বিভিন্ন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। বিশেষ করে সীমান্তবর্তী কোতোয়ালি, চৌদ্দগ্রাম, বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি, সভা ও সমাবেশ করা হচ্ছে। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক পাচারকারী ও চোরাচালানিদের আটক করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে জেলা টাস্কফোর্স, পুলিশ, বিজিবি, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথকভাবে মোট ৪ হাজার ৭৭৪টি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ৪৯৭টি মামলা দায়ের এবং ৪০৯ জনকে আটক করা হয়েছে।
এর মধ্যে জেলা টাস্কফোর্স ৩২টি অভিযান চালিয়ে ১৬টি মামলা দায়ের ও ১৫ জনকে আটক করেছে। পুলিশ ২ হাজার ৫২৪টি অভিযান চালিয়ে ২২৮টি মামলা করেছে এবং ২৯৩ জনকে আটক করেছে। বিজিবি ১ হাজার ৯৮৩টি অভিযান চালিয়ে ১৬১টি মামলা করে ৭ জনকে আটক করেছে। র্যাব ২৫টি অভিযান চালিয়ে ২৫টি মামলা করেছে এবং ২৪ জনকে আটক করেছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২১০টি অভিযান চালিয়ে ৬৭টি মামলা করে ৭০ জনকে আটক করেছে।
জেলা পুলিশের মাদকদ্রব্য উদ্ধার ও বিরোধী অভিযানের সাফল্যের জন্য জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জাতীয় পুরস্কার পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে সোমবার অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজানসহ উপস্থিত সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। তারা মাদক পাচার ও চোরাচালান রোধে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযান আরও জোরদার ও অব্যাহত রাখার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...
সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে - হ...
কাজী নজরুল ইসলাম জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি বলেন, মাদকসেবীদে...