...
শিরোনাম
হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়’ নিরূপণে তদন্ত কমিশন ⁜ বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ ⁜ জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল ⁜ কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ১৯ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার ⁜ দুর্ঘটনার কবলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাস, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অর্ধশতাধিক শিক্ষার্থী ⁜ ইব্রাহিম সরকারকে ছাত্রদলের সভাপতি হিসেবে চায় বাঞ্ছারামপুরবাসী ⁜ ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বিজিবির অভিযান, ২০ লাখ টাকার পণ্য জব্দ ⁜ বুড়িচংয়ে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড ⁜ তিহিংসার রাজনীতি নয়, সবার উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার --এমপি জসিম উদ্দিন ⁜ তিতাসে ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা ⁜ কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ১১তম ব্রাহ্মণপাড়ার মোশাররফ কলেজের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ⁜ বরুড়ায় আলোচিত ফ্যামিলি কার্ডের প্রলোভনে কুপ্রস্তাবের অভিযোগ অস্বীকার শিবানি দে-র ⁜ কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক তাঁবুবাস উদ্বোধন ⁜ কুমিল্লায় শিশু সুরক্ষায় দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত ⁜ মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর।। ⁜ বুড়িচংয়ে ৩৩ জন জিপিএ-৫ পেয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে পারুয়ারা আব্দুল মতিন কলেজ ⁜ বুড়িচং কংশনগর ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ ⁜ শ্রমিক অসন্তোষে উসকানি, কিশোর গ্যাং ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের টার্গেট; গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতাসহ ৩৮৫ ⁜ মাস্টারপ্ল্যানে বদলে যাবে কুমিল্লা নগরী! আধুনিক ও বাসযোগ্য শহর গড়তে মাঠে সিটি প্রশাসক টিপু ⁜ লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Nov 2026, 8:22 AM

...
তিহিংসার রাজনীতি নয়, সবার উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার --এমপি জসিম উদ্দিন News Image

মো. আনোয়ারুল ইসলাম।।

বর্তমান সরকারের বয়স মাত্র ছয়-সাত মাস। এরই মধ্যে একটি মহল সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে পড়েছে। এত অল্প সময়ে সরকার কীভাবে এত রাস্তাঘাট নির্মাণ করছে, তা তারা মেনে নিতে পারছে না। তবে প্রতিহিংসার রাজনীতি নয়, সরকার সবার উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইনশাআল্লাহ।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই নাজনীন হাই স্কুলের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি জসিম উদ্দিন বলেন, প্রতিহিংসার রাজনীতির কারণে দেশের উন্নয়ন থমকে যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিদলাই নাজনীন হাই স্কুলে নতুন ভবন নির্মাণ করা হবে। শিদলাই ইউনিয়নের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের দায়িত্ব আমি নিলাম। মনে রাখতে হবে, সরকার এমন পরিকল্পনা গ্রহণ করবে, যাতে দল-মত নির্বিশেষে সবাই উন্নয়নের সুফল ভোগ করতে পারে।
শিদলাই নাজনীন হাই স্কুলের সভাপতি সুদেষ্ণা শামসের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলামের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য নিহাদ শামস শাহেন শাহ, উপজেলা বিএনপির উপদেষ্টা শেখ আব্দুল হান্নান, শিদলাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফয়েজ আহমেদ সরকার, সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন ভূঁইয়া ও সহসভাপতি মো. কামাল হোসেন ডাক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক ও ইতালি প্রবাসী মো. আবু বক্কর সিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক সরকার ও গাজী সাইদুল ইসলাম এমরান, শিদলাই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাইজিদ হোসেন এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আশিকুর রহমান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়’ নিরূপণে তদন্ত কমিশন
হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়...

হামের টিকা কেনা ও বিতরণে ‘বিলম্ব, অনিয়ম, ব্যর্থতায়’ অন্তর্বর্তীকালীন সরকারের ‘দায় দায়িত্ব‘ নিরূপণে ত...

বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ
বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্...

মো.জাকির হোসেন।কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী...

জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল
জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল

আয়েশা আক্তারনাগরিকের সেবা দেওয়ার কথা যাদের, তাদের বিরুদ্ধেই উঠেছে নাগরিককে পিটিয়ে হয়রানির অভিযোগ! কু...

কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ১৯ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার
কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ১৯ মামলার আসামি ডাক...

মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লার মুরাদনগরে প্রায় সাড়ে ৯ লাখ টাকার ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি...

দুর্ঘটনার কবলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাস, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অর্ধশতাধিক শিক্ষার্থী
দুর্ঘটনার কবলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাস, অল্পের জন্য প...

সজিব মাহমুদকুমিল্লার ইলিয়টগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থ...

ইব্রাহিম সরকারকে ছাত্রদলের সভাপতি হিসেবে চায় বাঞ্ছারামপুরবাসী
ইব্রাহিম সরকারকে ছাত্রদলের সভাপতি হিসেবে চায় বাঞ্ছারামপুরবাস...

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছাত্ররাজনীতিতে ইব্রাহিম সরকার একটি প...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়’ নিরূপণে তদন্ত কমিশন
➤ বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ
➤ জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল
➤ কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ১৯ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার
➤ দুর্ঘটনার কবলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাস, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অর্ধশতাধিক শিক্ষার্থী
➤ ইব্রাহিম সরকারকে ছাত্রদলের সভাপতি হিসেবে চায় বাঞ্ছারামপুরবাসী
➤ ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বিজিবির অভিযান, ২০ লাখ টাকার পণ্য জব্দ
➤ বুড়িচংয়ে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
➤ তিহিংসার রাজনীতি নয়, সবার উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার --এমপি জসিম উদ্দিন
➤ তিতাসে ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
➤ কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ১১তম ব্রাহ্মণপাড়ার মোশাররফ কলেজের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
➤ বরুড়ায় আলোচিত ফ্যামিলি কার্ডের প্রলোভনে কুপ্রস্তাবের অভিযোগ অস্বীকার শিবানি দে-র
➤ কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক তাঁবুবাস উদ্বোধন
➤ কুমিল্লায় শিশু সুরক্ষায় দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত
➤ মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর।।
➤ বুড়িচংয়ে ৩৩ জন জিপিএ-৫ পেয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে পারুয়ারা আব্দুল মতিন কলেজ
➤ বুড়িচং কংশনগর ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ
➤ শ্রমিক অসন্তোষে উসকানি, কিশোর গ্যাং ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের টার্গেট; গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতাসহ ৩৮৫
➤ মাস্টারপ্ল্যানে বদলে যাবে কুমিল্লা নগরী! আধুনিক ও বাসযোগ্য শহর গড়তে মাঠে সিটি প্রশাসক টিপু
➤ লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir