প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Nov 2026, 8:20 AM
কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ১১তম ব্রাহ্মণপাড়ার মোশাররফ কলেজের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে মেধা তালিকায় ১১তম স্থান অর্জন করেছে। সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এ অর্জনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে কলেজ চত্বর থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি ব্রাহ্মণপাড়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিল শেষে শিক্ষক-শিক্ষার্থীরা একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগাভাগি করেন।
কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রযুক্তি (বিএমটি) শাখা থেকে মোট ৬৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬১৭ জন। অনুত্তীর্ণ হয়েছে ৪৫ জন। সে হিসাবে কলেজটির সামগ্রিক পাসের হার ৯৩ দশমিক ২০ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে ২৯২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে একজনসহ উত্তীর্ণ হয়েছে ২৯০ জন। মানবিক বিভাগে ২৩০ জনের মধ্যে পাস করেছে ১৯১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১১৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০৯ জন। অন্যদিকে, বিএমটি শাখা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৭ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। এ শাখায় পাসের হার শতভাগ।
কলেজ কর্তৃপক্ষ জানায়, অনুত্তীর্ণ ৪৫ জনের মধ্যে কয়েকজন শিক্ষার্থী ফরম পূরণের পর চাকরিতে যোগদান, প্রবাসে পাড়ি জমানো এবং পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি। আবার কেউ কেউ আংশিক পরীক্ষায় অংশ নেওয়ার পর পরবর্তী পরীক্ষাগুলোতে অনুপস্থিত ছিল।
কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। কখনো সেরা ১০, আবার কখনো সেরা ২০-এর মধ্যে স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় এবার মেধা তালিকায় ১১তম স্থান অর্জন করেছে।
তিনি আরও বলেন, শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে শিক্ষকরা নিরলসভাবে কাজ করেন। শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে পাঠদানের পাশাপাশি নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগী করতে সর্বোচ্চ চেষ্টা করা হয়। একই সঙ্গে পাঠ্যশিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক মূল্যবোধসম্পন্ন ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
অধ্যক্ষ বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জনে কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী, পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়...
হামের টিকা কেনা ও বিতরণে ‘বিলম্ব, অনিয়ম, ব্যর্থতায়’ অন্তর্বর্তীকালীন সরকারের ‘দায় দায়িত্ব‘ নিরূপণে ত...
বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্...
মো.জাকির হোসেন।কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী...
জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল
আয়েশা আক্তারনাগরিকের সেবা দেওয়ার কথা যাদের, তাদের বিরুদ্ধেই উঠেছে নাগরিককে পিটিয়ে হয়রানির অভিযোগ! কু...
কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ১৯ মামলার আসামি ডাক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লার মুরাদনগরে প্রায় সাড়ে ৯ লাখ টাকার ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি...
দুর্ঘটনার কবলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাস, অল্পের জন্য প...
সজিব মাহমুদকুমিল্লার ইলিয়টগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থ...
ইব্রাহিম সরকারকে ছাত্রদলের সভাপতি হিসেবে চায় বাঞ্ছারামপুরবাস...
ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছাত্ররাজনীতিতে ইব্রাহিম সরকার একটি প...