প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Nov 2026, 8:34 AM
দুর্ঘটনার কবলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাস, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অর্ধশতাধিক শিক্ষার্থী
সজিব মাহমুদ
কুমিল্লার ইলিয়টগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীবাহী বাস ‘গৌরীপুর-১’। বুধবার (৪ নভেম্বর) দুপুরে কলেজ থেকে গৌরীপুর যাওয়ার পথে একটি বেপরোয়া পিকআপ ভ্যান বাসটিকে কয়েকবার চাপা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে যায় বাসটি। চালকের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান বাসে থাকা অর্ধশতাধিক শিক্ষার্থী। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
আহতদের মধ্যে কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী পলির পরিচয় পাওয়া গেছে।
শিক্ষার্থীরা জানান, দুপুরে কলেজ থেকে ছেড়ে যাওয়া বাসটি ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান বাসটিকে কয়েকবার চাপা দেয়। এ সময় চালক দ্রুত জরুরি ব্রেক করলে বাসটি সড়কের এক পাশে থেমে যায়। তবে আকস্মিক ব্রেকের কারণে সামনের দিকে বসা কয়েকজন শিক্ষার্থী ছিটকে পড়ে আহত হন। বাসটির পাশেই ছিল একটি পুকুর। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান বাসের শিক্ষার্থীরা।
বাসের অবস্থানকারী ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিয়াদ হাসান বলেন, ‘আমাদের বাসটি ইলিয়টগঞ্জ পৌঁছালে একটি পিকআপ ভ্যান আমাদের বাসকে চাপা দেয়। পরে পিকআপটি পালিয়ে যায়। অধিকাংশ শিক্ষার্থী তখন ঘুম ঘুম অবস্থায় ছিলো। হঠাৎ চালক জরুরি ব্রেক করেন। এতে বাসটি রাস্তার এক পাশে চলে যায়। সামনের দিকে বসা কয়েকজন ছাত্রী বাসের ভেতরে ছিটকে পড়ে আহত হন। ঠিক পাশেই একটি পুকুর ছিল। অল্পের জন্য আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন।’
গৌরীপুর বাসে যাতায়াতকারী শিক্ষার্থী স্মৃতি আক্তার বলেন, আমাদের বাসটি ঠিকঠাকই চলছিলো হঠাৎ একটি পিকআপ এসে আমাদের বাসটিকে চাপ দেয়। এতে বাসটি রাস্তার কিনারে চলে যায়। একটুর জন্য আমরা পানিতে পড়িনি। আমাদের বাসের ড্রাইভাররের দক্ষতা ও আল্লাহর রহমতে এযাত্রায় বেঁচে গেছি।
১২ বছর ধরে গৌরীপুর রুটের বাস চালক আবুল বাশার জানান, একটি বেপরোয়া পিকআপ কয়েকবার আমাদের বাসটিকে চাপা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে সড়কের বাম পাশে জরুরি ব্রেক করি। আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। বাসের তেমন কোনো ক্ষতি হয়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়...
হামের টিকা কেনা ও বিতরণে ‘বিলম্ব, অনিয়ম, ব্যর্থতায়’ অন্তর্বর্তীকালীন সরকারের ‘দায় দায়িত্ব‘ নিরূপণে ত...
বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্...
মো.জাকির হোসেন।কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী...
জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল
আয়েশা আক্তারনাগরিকের সেবা দেওয়ার কথা যাদের, তাদের বিরুদ্ধেই উঠেছে নাগরিককে পিটিয়ে হয়রানির অভিযোগ! কু...
কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ১৯ মামলার আসামি ডাক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লার মুরাদনগরে প্রায় সাড়ে ৯ লাখ টাকার ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি...
ইব্রাহিম সরকারকে ছাত্রদলের সভাপতি হিসেবে চায় বাঞ্ছারামপুরবাস...
ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছাত্ররাজনীতিতে ইব্রাহিম সরকার একটি প...
ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বিজিবির অভিযান, ২০ ল...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২...