...
শিরোনাম
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন ⁜ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত ⁜ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী ⁜ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত ⁜ যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল ⁜ দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ ⁜ সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে - হুুইপ আশরাফ উদ্দিন নিজান ⁜ সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেলের জানাজা ও দাফন সম্পন্ন, চান্দিনা প্রেস ক্লাবের শ্রদ্ধা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬ ⁜ লালমাইয়ে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড ⁜ বাঞ্ছারামপুরে শিক্ষিকার নির্মম বেত্রাঘাতে হাতের হাড় ভাঙলো ছাত্রীর ⁜ সবুজ মুরাদনগর গড়তে ধর্মমন্ত্রীর উদ্যোগে আবারও ১০ হাজার চারা বিতরণ ⁜ লাকসামে সাংবাদিকদের সাথে এডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময় ⁜ তিতাস উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ⁜ সারের গুদাম বন্ধ রাখায় সদর দক্ষিণে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ⁜ মনোহরগঞ্জে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামছুল আলম মানিকের উঠান বৈঠক ⁜ কুমিল্লা মিডিয়া ফোরামের বিশেষ সভায় ভবিষ্যৎ পরিকল্পনার তাগিদ ⁜ কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ ⁜ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 16 Sep 2026, 8:56 AM

...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী News Image

মহিউদ্দিন আকাশ ।।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহর মেহমান হজযাত্রীরা যাতে কোনো ধরনের কষ্ট, অবহেলা বা জুলুমের শিকার না হন, সে বিষয়ে কঠোর গুরুত্ব দিতে হবে। হাজিদের সেবায় বেসরকারি হজ এজেন্সিগুলোকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

আজ (মঙ্গলবার) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৭ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী ৩০টি অ্যালায়েন্স (Alliance)/লিড এজেন্সির অনুকূলে হজযাত্রী কোটা বণ্টনসহ সংশ্লিষ্ট কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি ব্যবস্থাপনার সব হজযাত্রী আমাদের। হজযাত্রীদের সেবায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সবসময় প্রস্তুত রয়েছে। হাজিদের খেদমতে যা কিছু প্রয়োজন, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। তিনি বলেন, বেসরকারি হজ এজেন্সিগুলোকে তাদের রেসপন্সিবিলিটি যথাযথভাবে পালন করতে হবে, যাতে কোনো হাজি ভোগান্তিতে না পড়েন।

ধর্মমন্ত্রী আরও বলেন, কোনো কাজে ভুলত্রুটি হলে একে অপরের দোষ খোঁজার পরিবর্তে কীভাবে দ্রুত সমস্যার সমাধান করে সামনে এগিয়ে যাওয়া যায়, সেদিকে মনোযোগ দিতে হবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনাকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং সৌদি আরবের বিধিবিধান যথাযথভাবে মেনে হজ কার্যক্রম পরিচালনা করতে হবে।
 
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়ে তিনি বলেন, কোনো সিদ্ধান্ত বা কাজের জন্য কেউ এলে তা ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। কাউকে অযথা ঘোরানো বা হয়রানি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ২০২৭ সালের নিবন্ধিত কোটার সিংহভাগ বেসরকারি হজ এজেন্সিগুলোর মাধ্যমে পরিচালিত হবে। তাই হজ এজেন্সিগুলোর কাজের সুবিধার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

ধর্মমন্ত্রী বলেন, আমাদের মন্ত্রণালয়ের জন্য হজ অত্যন্ত সংবেদনশীল একটি আমানত। সবাইকে নিজেদের ‘খাদিম’ বা সেবক মনে করে দায়িত্ব পালন করতে হবে। সফলভাবে হজ কার্যক্রম সম্পন্ন করার জন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...

কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত

কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...

কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  ব্যবসায়ীদের পাশে জামায়াত
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত

সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...

যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...

. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...

দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ

কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...

সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে  - হুুইপ আশরাফ উদ্দিন নিজান
সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে - হ...

কাজী নজরুল ইসলাম জাতীয় সংসদের  হুইপ এ বি এম আশরাফ  উদ্দিন নিজান এমপি বলেন, মাদকসেবীদে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন
➤ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
➤ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী
➤ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
➤ যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল
➤ দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
➤ সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে - হুুইপ আশরাফ উদ্দিন নিজান
➤ সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেলের জানাজা ও দাফন সম্পন্ন, চান্দিনা প্রেস ক্লাবের শ্রদ্ধা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬
➤ লালমাইয়ে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড
➤ বাঞ্ছারামপুরে শিক্ষিকার নির্মম বেত্রাঘাতে হাতের হাড় ভাঙলো ছাত্রীর
➤ সবুজ মুরাদনগর গড়তে ধর্মমন্ত্রীর উদ্যোগে আবারও ১০ হাজার চারা বিতরণ
➤ লাকসামে সাংবাদিকদের সাথে এডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময়
➤ তিতাস উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন
➤ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
➤ সারের গুদাম বন্ধ রাখায় সদর দক্ষিণে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
➤ মনোহরগঞ্জে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামছুল আলম মানিকের উঠান বৈঠক
➤ কুমিল্লা মিডিয়া ফোরামের বিশেষ সভায় ভবিষ্যৎ পরিকল্পনার তাগিদ
➤ কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ
➤ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir