প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Nov 2026, 8:33 AM
ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বিজিবির অভিযান, ২০ লাখ টাকার পণ্য জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০ লাখ ৯০ হাজার ১২০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বাজি, গরু, চাল, বিভিন্ন খাদ্যপণ্য, প্রসাধনী, ওষুধ, মদ, বিয়ার ও গাঁজা।
বুধবার (৪ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনা ও পরিকল্পনায় ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, খারেরা ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, মঈনপুর, চণ্ডিদার, কসবা, খাদলা ও মাদলা বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বাজি, গরু, বাসমতি চাল, আমুল কুল, ফুসকা, রেডবুল এনার্জি ড্রিংকস, গ্লুকোজ, নারকেল তেল, অলিভ অয়েল, সাবান, চশমা, সাইফন সিরাপ, গুড হেলথ, ছাফি সিরাপ, স্কাফ সিরাপ, মদ, বিয়ার ও গাঁজা জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৯০ হাজার ১২০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
তিনি আরও জানান, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই মূলমন্ত্রকে সামনে রেখে সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্তে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়...
হামের টিকা কেনা ও বিতরণে ‘বিলম্ব, অনিয়ম, ব্যর্থতায়’ অন্তর্বর্তীকালীন সরকারের ‘দায় দায়িত্ব‘ নিরূপণে ত...
বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্...
মো.জাকির হোসেন।কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী...
জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল
আয়েশা আক্তারনাগরিকের সেবা দেওয়ার কথা যাদের, তাদের বিরুদ্ধেই উঠেছে নাগরিককে পিটিয়ে হয়রানির অভিযোগ! কু...
কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ১৯ মামলার আসামি ডাক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লার মুরাদনগরে প্রায় সাড়ে ৯ লাখ টাকার ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি...
দুর্ঘটনার কবলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাস, অল্পের জন্য প...
সজিব মাহমুদকুমিল্লার ইলিয়টগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থ...
ইব্রাহিম সরকারকে ছাত্রদলের সভাপতি হিসেবে চায় বাঞ্ছারামপুরবাস...
ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছাত্ররাজনীতিতে ইব্রাহিম সরকার একটি প...