প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Sep 2026, 9:38 AM
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন বিএনপি-যুবদল নেতা, ইউএনও অফিসে জমা দেওয়া অভিযোগ ‘গায়েব’!
চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।
সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই কুমিল্লার চান্দিনায় কার্ড পাইয়ে দেওয়ার নামে অসহায় ও দরিদ্র নারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মহিচাইল ইউনিয়নের তিন গ্রামের অন্তত ৫৯ জন নারীর কাছ থেকে এনআইডি, ছবি ও জনপ্রতি ৫০০ টাকা করে আদায় করা হয়েছে। এই অর্থ বাণিজ্যের মূলে রয়েছেন স্থানীয় ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ও বিএনপি নেতা আবুল হোসেন। তবে জালিয়াতির চেয়েও বড় বিস্ময়—প্রতিকার চেয়ে দেওয়া লিখিত অভিযোগটিই রহস্যজনকভাবে ইউএনও কার্যালয় থেকে ‘গায়েব’ হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া, জোরপুকুরিয়া ও ছেঙ্গাছিয়া গ্রামের দরিদ্র পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই অর্থ তোলা হয়। ভুক্তভোগী রাশিদা বেগম জানান, তিনি তাঁর ও তাঁর দুই পুত্রবধূর কার্ডের জন্য ১,৫০০ টাকা আবুল হোসেনের হাতে তুলে দেন। তবে দুই মাস ধরে ঘুরিয়েও কোনো কার্ড মেলেনি।
একইভাবে আয়েশা, হালিমা ও নূরজাহানসহ আরও বহু নারী জালিয়াতির শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, অভিযুক্ত চক্রটি ফ্যামিলি কার্ড ছাড়াও এলাকায় ভিজিডি ও ভিজিএফের চাল বিতরণে অনিয়মের সাথে জড়িত।
প্রতারণার বিহিত চেয়ে গত ১৬ আগস্ট চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারক নম্বরসহ লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা। কিন্তু এক মাস পরও কোনো অগ্রগতি না দেখে তারা কার্যালয়ে গিয়ে জানতে পারেন, তাদের দেওয়া অভিযোগের ফাইলটিই সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় ক্ষোভ ও হতাশায় ভেঙে পড়েছেন ভুক্তভোগীরা।
টাকা ও কাগজপত্র নেওয়ার কথা অকপটে স্বীকার করেছেন অভিযুক্ত যুবদল নেতা খোরশেদ আলম। তিনি দাবি করেন, চান্দিনা সদরে যাতায়াত ও অনলাইনের আবেদনের খরচ বাবদ আবুল হোসেনের কথামতো টাকা নেওয়া হয়েছিল। অন্যদিকে বিএনপি নেতা আবুল হোসেন বলেন, "৫৯টি আবেদনের টাকা ও কাগজপত্র আমার কাছে জমা আছে। প্রকল্প চালু হলে কার্ড দিতাম, আর যারা ফেরত চাইবেন তাদের টাকা ফেরত দেওয়া হবে।"
বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত দাবি করে মহিচাইল ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান জানান, অনিয়ম প্রমাণিত হলে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান, বিষয়টি তাঁর জানা ছিল না! তবে তাঁর কার্যালয়ে লিখিত অভিযোগ করা হয়ে থাকলে অভিযোগের ফাইল খুঁজে দ্রুত তদন্তপূর্বক কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...