...
শিরোনাম
শ্রমিক অসন্তোষে উসকানি, কিশোর গ্যাং ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের টার্গেট; গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতাসহ ৩৮৫ ⁜ মাস্টারপ্ল্যানে বদলে যাবে কুমিল্লা নগরী! আধুনিক ও বাসযোগ্য শহর গড়তে মাঠে সিটি প্রশাসক টিপু ⁜ লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত ⁜ পল্লী সঞ্চয় ব্যাংক গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে-চেয়ারম্যান পল্লী সঞ্চয় ব্যাংক ⁜ প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন ⁜ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী ধর্মমন্ত্রীর লাখ টাকার অনুদান ঘোষণা ⁜ কুমিল্লায় হবে জাতী সংঘের অধিবেশন ⁜ বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ঠাঁই হবে না ----এমপি জসিম ⁜ ১৪ শিক্ষক বছর বেতন নেন ৩৬ লক্ষ টাকা তবু ও ফলাফল বিপর্যয় ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬, দুজনের কারাদণ্ড ⁜ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান গ্রফতার ⁜ মেঘনার পাড়ের জেলেদের জীবনচিত্র ⁜ দাউদকান্দিতে প্রায় ৭০ লক্ষ টাকার অবৈধ মাদকদ্রব্য সহ এক মাদক কারবারি আটক ⁜ ইউপি নির্বাচন আয়োজনে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ড.খন্দকার মারুফ ⁜ দাউদকান্দিতে ১৪ আসামি গ্রেপ্তার ⁜ কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন দাশ গ্রেফতার ⁜ বরুড়ায় যাত্রীর সাথে মারামারিতে অটোরিকশা চালকের মৃত্যু, ঘাতক আটক ⁜ বরুড়া বাঁশপুরে মাদক বিরোধী সমাবেেশে ⁜ বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ⁜ শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস ছুড়ে সরাল পুলিশ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Sep 2026, 9:38 AM

...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ঐকমত্য News Image
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:
প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের উপস্থিতিতে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও উন্নয়ন কার্যক্রম নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের হুইপ এবং চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত এ বি এম আশরাফ উদ্দিন নিজানের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক রোজী আক্তার সঞ্চালনা করেন।

সভায় বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, মো. সেলিম ভূঁইয়া, জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আতিকুল ইসলাম শাওন ও হাসানাত আব্দুল্লাহ। এছাড়া বিএনপি নেতা ব্যারিস্টার মির্জা, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাক মিয়া, ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু, বিজিবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, সিপিসি-২ কমান্ডার মেজর সাদমান ইবনে আলম, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম, বিএনপি নেতা নিজামউদ্দিন কায়সার, মহানগর জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান ও সাংবাদিক শাহজাদা এমরানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদ্যুৎ, স্বাস্থ্য, সড়ক-মহাসড়ক মেরামত ও নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড নিবন্ধন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, মাদক নিয়ন্ত্রণ এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে অগ্রগতি ও সমস্যার কথা তুলে ধরেন।

সভায় জেলার সব সংসদ সদস্য কুমিল্লা বিভাগ বাস্তবায়নের বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন। তারা মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইউনিট বৃদ্ধি এবং জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের বিভিন্ন সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে সর্বস্তরে জবাবদিহিতা প্রতিষ্ঠায় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিজেদের মানসিকতার পরিবর্তন ঘটিয়ে বিবেক জাগ্রত করতে হবে। জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান সম্ভব হবে না। দুর্নীতিমুক্ত থেকে দায়িত্বশীলতার সঙ্গে দেশকে এগিয়ে নিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সংসদ সদস্য হাসানাত আব্দুল্লাহ বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ জেলার সার্বিক উন্নয়নে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা সম্মিলিতভাবে কাজ করবেন। দেশের বৃহত্তম জেলা হিসেবে কুমিল্লার উন্নয়নে তারা সবার সহযোগিতা কামনা করেন।

হাসানাত আব্দুল্লাহ বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়নের ক্ষেত্রে নোয়াখালী ও কুমিল্লাকে নিয়ে কোনো ধরনের আঞ্চলিক বিভেদ যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শ্রমিক অসন্তোষে উসকানি, কিশোর গ্যাং ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের টার্গেট; গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতাসহ ৩৮৫
শ্রমিক অসন্তোষে উসকানি, কিশোর গ্যাং ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদ...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লায় শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ উসকে দেওয়া, কিশোর গ্যাং, ছিনতাই, মাদক...

মাস্টারপ্ল্যানে বদলে যাবে কুমিল্লা নগরী! আধুনিক ও বাসযোগ্য শহর গড়তে মাঠে সিটি  প্রশাসক টিপু
মাস্টারপ্ল্যানে বদলে যাবে কুমিল্লা নগরী! আধুনিক ও বাসযোগ্য শ...

আয়েশা আক্তারভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তোলার স্বপ্ন নিয়...

লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত
লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত

মাসুদ রানা "দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লালমাই...

পল্লী সঞ্চয় ব্যাংক গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে-চেয়ারম্যান পল্লী সঞ্চয় ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংক গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে...

​​​​আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জে "পল্লী সঞ্চয় ব্যাংক" মনোহরগঞ্জ শাখার উদ্যোগে বাৎসরিক...

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন
প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপন...

​বেলাল উদ্দিন আহাম্মদ , মুরাদনগর প্রস্তাবিত ঢাকা–চট্টগ্রাম নতুন এলিভেটেড (উড়াল) রেললাইন প্রকল্...

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী ধর্মমন্ত্রীর লাখ টাকার অনুদান ঘোষণা
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগরকুমিল্লার মুরাদনগর উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক ও প্রতিবন্ধী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শ্রমিক অসন্তোষে উসকানি, কিশোর গ্যাং ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের টার্গেট; গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতাসহ ৩৮৫
➤ মাস্টারপ্ল্যানে বদলে যাবে কুমিল্লা নগরী! আধুনিক ও বাসযোগ্য শহর গড়তে মাঠে সিটি প্রশাসক টিপু
➤ লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত
➤ পল্লী সঞ্চয় ব্যাংক গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে-চেয়ারম্যান পল্লী সঞ্চয় ব্যাংক
➤ প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন
➤ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী ধর্মমন্ত্রীর লাখ টাকার অনুদান ঘোষণা
➤ কুমিল্লায় হবে জাতী সংঘের অধিবেশন
➤ বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ঠাঁই হবে না ----এমপি জসিম
➤ ১৪ শিক্ষক বছর বেতন নেন ৩৬ লক্ষ টাকা তবু ও ফলাফল বিপর্যয়
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬, দুজনের কারাদণ্ড
➤ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান গ্রফতার
➤ মেঘনার পাড়ের জেলেদের জীবনচিত্র
➤ দাউদকান্দিতে প্রায় ৭০ লক্ষ টাকার অবৈধ মাদকদ্রব্য সহ এক মাদক কারবারি আটক
➤ ইউপি নির্বাচন আয়োজনে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ড.খন্দকার মারুফ
➤ দাউদকান্দিতে ১৪ আসামি গ্রেপ্তার
➤ কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন দাশ গ্রেফতার
➤ বরুড়ায় যাত্রীর সাথে মারামারিতে অটোরিকশা চালকের মৃত্যু, ঘাতক আটক
➤ বরুড়া বাঁশপুরে মাদক বিরোধী সমাবেেশে
➤ বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল
➤ শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস ছুড়ে সরাল পুলিশ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir