প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Sep 2026, 10:10 AM
হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা পৌরসভায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পানি সরবরাহ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান পিউর লাইফ "ল " সিস্টেমের অব্যবস্থাপনায় দুর্গন্ধযুক্ত, ও ময়লা পানি সাপ্লাইয়ের অভিযোগের পাশাপাশি কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই টানা ৬ দিন ধরে পানি সাপ্লাই বন্ধ থাকায় তীব্র গরম ও পানির সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী।
পৌরসভা সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হোমনা পৌর সভায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওভারহেড ট্যাংক ও পাইপলাইন নির্মাণ করে পৌর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।
পরবর্তীতে পৌরকর্তৃপক্ষ পানি সরবরাহও রক্ষণাবেক্ষণের জন্য ‘পিউর লাইফ"ল সিস্টেম ও হাউজ কানেকশানের জন্য খান নাসির জেবি নামের পৃথক দুই ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেন।
জানাগেছে, পৌর সভার ৯ টি ওয়ার্ডের মধ্যে ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে আংশিক সংযোগ দিয়ে পরীক্ষামূলক পানি সাপ্লাই শুরু করে। তবে গ্রাহকদের অভিযোগ সাপ্লাইয়ের পানিতে প্রচুর দুর্গন্ধ ঘোলাটে ময়লা পানি গ্রাহকের মাঝে সাপ্লাই হচ্ছে।এতে ঠিকাদারী প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা,ও কর্তৃপক্ষের নজরধারী বা তদারকি না করাকে দায়ি করেছেন পৌরবাসি।
জানাগেছে, এ নিয়ে পৌর কর্তৃপক্ষের সাথে ঠিকাদারী প্রতিষ্ঠানের একাধিক বৈঠক হলেো এর সমাধান হচ্ছে না। অথচ এর ম্যান্টেনেজ খরচ বাবদ প্রতিমাসে ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে ১ লাখ ৬০ হাজার টাকা বিল উত্তোলন করা হচ্ছে ।
অপর দিকে হাউজ কানেকশনের ঠিকাদারি প্রতিষ্ঠান খান নাসির জেবীর বিরুদ্ধে লাইন নির্মানে ব্যপক অনিয়ম ও দুনীতির উঠায় তাকে শোকজ করা হলেও ঠিকাদারী প্রতিষ্ঠান স্থানীয় লোকজনের প্রভাব খাটিয়ে কাজ শেষ না করেই বিল উত্তোলন করার চেষ্টা করা হচ্ছে বলে জানাগেছে।
এদিকে পৌরসভায় নিরাপদ ও বিশুদ্ধপানি সরবরাহে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন পৌরবাসী। পিউর লাইফ ল সিস্টেমে এক্সপার্ট মো. জাকির হোসেন মুঠোফোনে জানান, পানিকে দুর্গন্ধ মুক্ত করতে কারিগরী সমস্যার কারনে কয়েক দিনের জন্য পানি সাপ্লাই বন্ধ রয়েছে। দ্রুত কাজ শেষ হবে।
অপর দিকে খান নাসির জেবীর প্রতিনিধি আবদুল আজিজ জানান, যে টুকু কাজ হয়েছে সেই পরিমান বিল দাবী করেছি।জুন মাসেই পেমেন্ট করার কথা ছিল। লাইন নির্মাণে যে অনিয়মের কথা বলা হয়েছে তা দ্রুত সমাধান করা হবে। এ দিকে পৌর প্রশাসক হিসাবে নতুন এসিল্যান্ড যোগদান করলেও এখনো দায়িত্ব বুঝে নেননি এবং সহকারী প্রকৌশলী ও উপ সহকারী প্রকৌশলী দুইজনই বদলী হয়েছেন। নতুন কর্মকর্তা যোগদান না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...
এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...