প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Sep 2026, 10:09 AM
ব্রাহ্মণপাড়ায় ১৫০ পদের ৫৩টিই খালি, চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তি
মোঃ আবদুল আলীম খান
সীমান্তবর্তী উপজেলা ব্রাহ্মণপাড়ার প্রায় সাড়ে তিন লাখ মানুষের চিকিৎসাসেবার প্রধান কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে দীর্ঘদিন ধরে ১৫০টি অনুমোদিত পদের মধ্যে ৫৩টি গুরুত্বপূর্ণ পদই শূন্য পড়ে রয়েছে। পদে থাকা কয়েকজন চিকিৎসকও প্রেষণে (সংযুক্তি) অন্যান্য হাসপাতালে কর্মরত থাকায় ভোগান্তি আরও বাড়িয়েছে। ফলে প্রতিদিন সেবা নিতে আসা শত শত রোগীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
কুমিল্লা সদর থেকে ২১ কিলোমিটার উত্তরে অবস্থিত এ উপজেলায় ৮টি ইউনিয়নের ৮৪টি গ্রাম রয়েছে। যাতায়াত ব্যবস্থা ও সড়ক যোগাযোগ নাজুক হওয়ায় সাধারণ মানুষের পক্ষে প্রায়ই জেলা সদরে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। ফলে স্থানীয় নিম্নআয়ের ও সাধারণ মানুষের চিকিৎসায় হাসপাতালটিই একমাত্র সম্বল।
হাসপাতাল সূত্রে জানা যায়, শূন্য পদগুলোর মধ্যে জুনিয়র কনসালট্যান্ট, সহকারী সার্জন, মেডিকেল অফিসার, ইমারজেন্সি মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির গুরুত্বপূর্ণ পদ রয়েছে। একদিকে শূন্য পদ, অন্যদিকে কর্মরত ডাক্তারদের মেডিকেল কলেজ বা সদর হাসপাতালে সংযুক্তিতে থাকার কারণে কাঙ্ক্ষিত সেবা মিলছে না।
বেজোড়া গ্রামের কৃষক আব্দুল হক বলেন, "আমরা ছোটবেলা থেকেই এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। কষ্ট করে কুমিল্লা গিয়ে চিকিৎসা করার সাধ্য আমাদের নেই। আমরা চাই সরকারি এই হাসপাতালেই যেন সব ধরনের চিকিৎসা দেওয়া হয়।"
একই ভোগান্তির কথা জানান চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের বাসিন্দা হনুফা বেগম। তিনি বলেন, "আমাদের মতো সাধারণ মানুষের কুমিল্লা গিয়ে চিকিৎসা করানো সম্ভব না। আমরা চাই সিজারিয়ান অপারেশনসহ সব ধরনের ছোট-বড় অস্ত্রোপচার যেন এই হাসপাতালেই হয়।"
জনবল সংকটের বিষয়টি স্বীকার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসিবুর রেজা বলেন, "হাসপাতালে ১৫০টি পদের মধ্যে ৫৩টি পদই ফাঁকা। সীমিত জনবল নিয়ে সেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। বিষয়টি লিখিতভাবে জেলা সিভিল সার্জন কার্যালয়ে জানানো হয়েছে। আশা করছি দ্রুত পদগুলো পূরণ হবে।"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...