প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Sep 2026, 10:05 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৭ মাদকসেবিসহ গ্রেপ্তার ১০
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার দুই পলাতক আসামি, জিআর পরোয়ানাভুক্ত এক আসামি ও মাদক সেবনের অভিযোগে সাতজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহতাব হোসাইনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে একটি মামলার পলাতক আসামি মো. শফিউল প্রকাশ সফিউল (২০)কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার রামনগর এলাকার জজু মেম্বারের বাড়ির মো. মনির হোসেনের ছেলে।
এ ছাড়া মামলার তদন্তে পাওয়া আসামি ফয়সাল আহম্মেদ ফাহিম (২২)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর নোয়াপাড়া এলাকার মো. জালাল হোসেনের ছেলে। অন্যদিকে, থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাছির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি মোসাঃ জরিনা খাতুন (৫৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বড়ধুশিয়া এলাকার মৃত আকমত আলীর স্ত্রী।
পুলিশ আরও জানায়, এসআই মোহাম্মদ জালাল উদ্দিন, এএসআই ইমরান হোসেন, এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকী ও এএসআই মো. নুর আল-আহসানের নেতৃত্বে পৃথক বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে মো. সুজন (৩৫), মো. জাহাঙ্গীর হোসেন (৪০), মো. শাহ জাহান (৫২), মো. ফয়সাল কবির (৪২), মো. মহসিন খান ওরফে রাজু (২৯), মো. সারোয়ার (৪২) ও মো. জয়নাল আবেদীন (৩৫)কে আটক করা হয়। পরে তাঁদের মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ফারুক হোসেন, গ্রেপ্তার হওয়া ১০ আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে রোববার বিকেলে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...