প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Sep 2026, 10:04 AM
ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে টাটেরা হাজী মাষ্টার রেহান উদ্দিন আখন্দ মহিলা দাখিল মাদ্রাসা এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা হাতে লাল কার্ড নিয়ে দূর্নীতি ও মাদকের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান। এ সময় তারা ‘লাল কার্ড’ দেখিয়ে দূর্নীতি ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার শপথ নেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া মডেল একাডেমীর অধ্যক্ষ মো. খোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন টাটেরা হাজী মাষ্টার রেহান উদ্দিন আখন্দ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল মুবিন আখন্দ।
এসময় উপস্থিত ছিলেন সহ-সুপার মাওলানা ফয়েজ আহাম্মদ ভূঁইয়া, সহশিক্ষক মোসা. শামিমা আক্তার, সহশিক্ষক মারুফা আক্তার, ক্রীড়া শিক্ষক সালেকা বেগম, সহশিক্ষক মাওলানা মো. আবুল হাশেম, সহশিক্ষক মাওলানা মো. মহিউদ্দিন ভূঁইয়া, সহশিক্ষক মাওলানা মো. শাহিনুল ইসলাম, সহশিক্ষক আশিকুর রহমান, সহশিক্ষক মো. রুবেল প্রামানিক, ইবি: প্রধান মাওলানা মো. জাকারিয়া, ইবি: সহশিক্ষক গোলেনুর আক্তার, ক্বারী মাওলানা মো. আব্দুল হাই ভূঁইয়া, ইবি: সহশিক্ষক মো. সাদ্দাম হোসেন, অফিস সহকারী মোসা. জেসমিন আক্তার, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সদস্য মো. হাবিবুর রহমান সোহেলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দুর্নীতি ও মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পরামর্শ দিতে হবে। তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও দুর্নীতির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরে শিক্ষার্থীরা দূর্নীতি ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...