প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Sep 2026, 8:11 AM
বুড়িচংয়ে গোলাম সারোয়ারের নিজ অর্থায়নে সড়কের ১.৫ কিমি সংস্কার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার মোকাম ইউনিয়নের কাকিয়ার চরের বিভিন্ন রাস্তা দীর্ঘদিনের খাদ-খন্দ ও বেহাল দশার প্রায় ১.৫০ কিলোমিটার সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর গোলাম সারোয়ার। ইটের সলিং, ইট ও বালু দিয়ে রাস্তা সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বাদ জুমা কোরপাই মেইন রোডের জাফরপুর রাস্তার মাথা হতে কাকিয়ারচর এলাকায় যাতায়াতের একমাত্র রোডের মাথায় স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে সংস্কারকাজের উদ্বোধন করেন মরহুম জুনাব আলীর দৌহিত্র গোলাম সারোয়ারের জ্যেষ্ঠ পুত্র, কুবির শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তা মো. গোলাম সামদানী।
সংস্কারকৃত সড়কটি কোরপাই মেইন গেইটের প্রধান সড়ক থেকে জাফরপুর হয়ে কাকিয়ারচর পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ অতিক্রম করে মনি ঠাকুরের বাড়ি পর্যন্ত বিস্তৃত যার দৈর্ঘ ১.৫০ কিঃমিঃ, প্রস্থ ১০ ফুট,
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকিয়ারচরের বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুর রশিদ, কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের বাসিন্দা তরুণ উদ্যোক্তা আনাস মো. মারিব, মিজানুর রহমান, হাবিবউল্লাহ (পুলিশ) এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত জনসাধারণের মাঝে তবারক বিতরণ করা হয়।
এ সময় মো. গোলাম সামদানী বলেন, “এটি উন্নয়নের শুরু মাত্র। আগামী দিনে নিমসার মোকাম ইউনিয়নের কোনো রাস্তা ভাঙা বা খাদ-খন্দে পড়ে থাকবে না। আমরা কথায় নয়, বাস্তব কাজের মাধ্যমে জনগণের পাশে থাকতে চাই। গোলাম সারোয়ার সাহেবের পরিবার সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী ছিল। নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াতে স্বস্তি ফিরেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
আয়েশা আক্তারউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এব...
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অ...
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সাইফুল ইসলাম কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজ...
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...