প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Sep 2026, 10:09 PM
দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় একজন গ্রেপ্তার
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতরে ঢুকে কৌশলে গ্রাহকের ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া সেই চোরকে অবশেষে নগদ টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমাম হাসানের নেতৃত্বে এসআই ফিরোজ আহাম্মেদ ও তানভির হাসানসহ একদল পুলিশ ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বিপ্লব হোসেন (৪০) চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। সকল আইনী প্রক্রিয়া শেষে ঝিনাইদহ থেকে বিকেল সাড়ে পাঁচটার দিকে আসামী নিয়ে দেবিদ্বার থানায় পৌঁছেছেন বলে জানান অভিযানে থাকা এসআই ফিরোজ আহাম্মদ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জরুরি প্রয়োজনে ব্র্যাক ব্যাংক থেকে সাত লাখ টাকা ঋণ নিয়েছিলেন দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের মো. জাকির হোসেন। গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে সেই টাকা পূবালী ব্যাংক দেবিদ্বার শাখা থেকে তুলে তিনি স্ত্রী ও মেয়ের সঙ্গে ব্যাংকের সোফায় বসে গুনছিলেন। এ সময় পেছনের দিক থেকে কৌশলে চার লাখ টাকা তুলে নিয়ে মুহূর্তে কেটে পড়ে ওত পেতে থাকা চোর।
ব্যাংকের ভেতরের এই দুর্ধষ চুরির সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষের পরামর্শে ভুক্তভোগী জাকির হোসেন দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা পরবর্তী তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। এরপর শুক্রবার ভোরে ঝিনাইদহে অভিযান চালিয়ে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়।
টাকা উদ্ধারের বিষয়ে ভুক্তভোগী জাকির হোসেন স্বস্তি প্রকাশ করে বলেন, “জরুরি প্রয়োজনে কিস্তিতে ঋণ নেওয়া টাকার বড় একটি অংশ চুরি হয়ে গিয়েছিল। পুলিশ ১ লাখ ৬১ হাজার টাকাসহ চোরকে ধরেছে, আশা করছি বাকি টাকাও উদ্ধার হবে।”
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান শুক্রবার সন্ধ্যায় জানান, ঘটনার পর থেকেই পুলিশ আসামি শনাক্ত ও টাকা উদ্ধারে মাঠে নামে। ভিডিও ফুটেজ দেখে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে ঝিনাইদহ থেকে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে শেষে শনিবার তাকে কুমিল্লা আদালতে পাঠানো হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন
উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছে বায়ার্ন মিউনিখ। বোদো/গ্লিমটকে ৫-০ গোলে উড়িয়ে...
থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি
২০২৬ আসরের আগে কার্লো আনচেলত্তিকে এনেও বিশ্বকাপে নিজেদের ভাগ্য বদলাতে পারেনি ব্রাজিল। পাঁচবারের বিশ...
আইসিসির আগস্টের মাস সেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ
সময়টা দারুণ কাটছে হাসান মাহমুদের। কী টেস্ট দল, কী কাউন্টি- যেখানেই খেলছেন দুর্দান্ত পারফরম্যান্স দেখ...
আফগানিস্তানের বিপক্ষেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ
বিদেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ চলাকালে ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা। এরপর অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস...
হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-দ.কোরিয়ার ফোনালাপ
এফএনএস বিদেশ : হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে আলোচনা কর...
মিয়ানমারে ড্রোন হামলার পর মান্দালয় বিমানবন্দর বন্ধ
এফএনএস বিদেশ : মিয়ানমারের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর মান্দালয়ের ‘তাড়া-উ আন্তর্জাতিক বিমানবন্দর’ লক্...