প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 11 Sep 2026, 9:57 PM
প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন
উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছে বায়ার্ন মিউনিখ। বোদো/গ্লিমটকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান জায়ান্টরা। দলের জয়ে বড় অবদান রেখেছেন জামাল মুসিয়ালা, হ্যারি কেইন ও মাইকেল ওলিসে। প্রাক-মৌসুমে টানা দুই ম্যাচে মাঠে পড়ে যাওয়ার পর স্নায়বিক সমস্যার কারণে কিছুদিন মাঠের বাইরে ছিলেন মুসিয়ালা। গত শনিবার বুন্দেসলিগায় শালকের বিপক্ষে বদলি হিসেবে ফিরে আসার পর এবার চ্যাম্পিয়নস লিগে নিজের মৌসুমের প্রথম গোল করলেন তিনি। ম্যাচের ৪৭তম মিনিটে হ্যারি কেইনের ডিফ্লেক্টেড পাস থেকে বল নিয়ন্ত্রণ করে জালে পাঠান মুসিয়ালা। গোল উদযাপনের সময় তাকে গ্যালারির দিকে তাকিয়ে মাথার এক পাশে আঙুল দিয়ে ইঙ্গিত করতেও দেখা যায়। মুসিয়ালা গত মৌসুমেই জানিয়েছিলেন, তার ‘অ্যাবসেন্স সিজার’ নামের এক ধরনের স্নায়বিক সমস্যা ধরা পড়েছে। তবে এটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয় বলেও জানিয়েছিলেন তিনি। ওষুধের মাত্রা বাড়ানোর সঙ্গে মানিয়ে নিতে বায়ার্নের হয়ে তিন ম্যাচে খেলতে পারেননি এই তারকা। দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে বড় জয় নিশ্চিত করে বায়ার্ন। ৬১ মিনিটে ফ্রি-কিক থেকে হেডে গোল করেন কেইন। এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে ৭১ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল ৫৫-তে। ৭৭ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ শটে তৃতীয় গোলটি করেন আলফোনসো ডেভিস। এরপর মাইকেল ওলিসের গোলে ব্যবধান বাড়ে। ম্যাচের শেষ দিকে ওলিসেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বোদো/গ্লিমটের ওদিন বিয়োরতুফট। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে বায়ার্নের ৫-০ গোলের জয় নিশ্চিত করেন ওলিসে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার থেকে পবিত্র রবিউস সানি ম...
মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ
এফএনএস স্পোর্টস: জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ জয় দিয়ে আসর শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। পঞ...
মিরাজের ঘূর্ণিতে গায়ানার জয়, ফিরল আলোচিত ‘নাগিন ডান্স’
এফএনএস স্পোর্টস: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে দুর্দান্ত জয় পেয়ে...
তরুণদের চুক্তি নবায়নে ব্যস্ত বার্সা, তালিকায় পাঁচ ফুটবলার
এফএনএস স্পোর্টস: গ্রীষ্মের দলবদলের বাজার শেষ হলেও কাজ থামেনি বার্সেলোনার ক্রীড়া ব্যবস্থাপনায়। কোচ হা...
মেসির রেকর্ড ভেঙে ইউরোপে ইতিহাস গড়লেন মাস্তানতুয়োনো
এফএনএস স্পোর্টস: ইতালিয়ান ফুটবলে নিজের আগমনের জানানটা বেশ জোরেশোরেই দিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ভে...
তেলের পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব
এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিস্তারের মধ্যে গুরুত্বপূর্ণ তেল পরিবহনকারী ‘পূর্ব-পশ্চিম...