প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 11 Sep 2026, 9:51 PM
আইসিসির আগস্টের মাস সেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ
সময়টা দারুণ কাটছে হাসান মাহমুদের। কী টেস্ট দল, কী কাউন্টি- যেখানেই খেলছেন দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। বিশেষ করে ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ক্রিকেট দুনিয়ায়। এজন্য এবার মাস সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। আগস্ট মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডের জন্য পুরুষ পারফর্মারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই পেসার। তার সাথে মনোনয়ন পেয়েছেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা ও ইংল্যান্ডের অলি রবিনসন। আগস্টে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এসেছে হাসানের এই মনোনয়ন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছিলেন তিনি। সেই টেস্টে প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৩ উইকেট শিকার করেন হাসান। তার দুর্দান্ত বোলিংয়েই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো তাদের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। আইসিসি হাসানকে নিয়ে লিখেছে, ‘ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ৯ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছিলেন হাসান। এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ঐ সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে যায়, যদিও শেষপর্যন্ত সিরিজটি ১-১ সমতায় শেষ হয়। ডারউইন টেস্টে হাসান প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৩ উইকেট শিকার করেন। এর সুবাদে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে আসেন তিনি। সিরিজে হাসানের শিকার ছিল মোট ৯ উইকেট, গড় ১৯.৭৭।’ হাসানকে সেরা হতে লড়তে হবে দিনুশা ও রবিনসনের সাথে। শ্রীলঙ্কার সোনাল দিনুশা ভারতের বিপক্ষে দুই টেস্টে ৪২০ রান করেন। আর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করে ১৬ উইকেট শিকার করেন অলি রবিনসন। নারীদের বিভাগে আগস্টেরন সেরা হওয়ার জন্য মনোনয়ন পেয়েছেন থাইল্যান্ডের সুলিপর্ন লাওমি ও নান্নাপাত কোনচারোয়েনকাই এবং আইল অব ম্যানের লুসি বার্নেট।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...