প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 11 Sep 2026, 9:50 PM
আফগানিস্তানের বিপক্ষেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ
বিদেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ চলাকালে ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা। এরপর অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজ আর খেলা হয়নি এই পেসারের। গেল মাসে অস্ট্রেলিয়া গিয়েছিলেন ডাক্তার দেখাতে, দেশে ফিরে চোট সারানোর চিকিৎসা শুরু করেছিলেন নাহিদ। বর্তমানে দেশেই চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। মাস দেড়েক পর কদিন আগে বল হাতে অনুশীলনও শুরু করেছেন নাহিদ। লম্বা ইনজুরি কাটিয়ে ছোট রান-আপে বল করছেন নাহিদ। মূলত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় এখনই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ম্যানেজমেন্ট। ফলে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে থাকছেন না নাহিদ রানা। যেহেতু আসন্ন ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয় সেক্ষেত্রে নাহিদকে নিয়ে ঝুঁকি এড়াতে চায় বিসিবি। এমনকি ত্রিদেশীয় সিরিজেও তাকে বিশ্রাম দিয়ে খেলানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। ওয়ার্কলোড ম্যানেজ করেই খেলাতে চায় নাহিদ রানাকে। এক সূত্রে জানা যায় আফগানদের বিপক্ষে টেস্টে নাহিদ ছাড়াও শরিফুল ইসলামেরও খেলার সম্ভাবনা নেই। তবে এখন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ব্যস্ত সময় পার করা পেসার হাসান মাহমুদ এবং খালেদ আহমেদ টেস্টের দলে থাকছেন। পাশাপাশি অভিষেক হতে পারে মুশফিক হাসানের।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায়...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতরে ঢুকে কৌশলে গ্রাহকের ৪ লাখ টাকা হাতিয়ে নেও...
প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন
উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছে বায়ার্ন মিউনিখ। বোদো/গ্লিমটকে ৫-০ গোলে উড়িয়ে...
থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি
২০২৬ আসরের আগে কার্লো আনচেলত্তিকে এনেও বিশ্বকাপে নিজেদের ভাগ্য বদলাতে পারেনি ব্রাজিল। পাঁচবারের বিশ...
আইসিসির আগস্টের মাস সেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ
সময়টা দারুণ কাটছে হাসান মাহমুদের। কী টেস্ট দল, কী কাউন্টি- যেখানেই খেলছেন দুর্দান্ত পারফরম্যান্স দেখ...
হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-দ.কোরিয়ার ফোনালাপ
এফএনএস বিদেশ : হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে আলোচনা কর...
মিয়ানমারে ড্রোন হামলার পর মান্দালয় বিমানবন্দর বন্ধ
এফএনএস বিদেশ : মিয়ানমারের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর মান্দালয়ের ‘তাড়া-উ আন্তর্জাতিক বিমানবন্দর’ লক্...